এক্সপ্লোর

কেউ গিটার একটু ভাল বাজালে কি শ্রেয়া ঘোষালকে কনসার্ট থেকে সরিয়ে দেওয়া হবে! ঋদ্ধির বাদ পড়া প্রসঙ্গে কটাক্ষ হর্ষের

তবে পন্থকে নিয়ে যে তাঁর কোনও আপত্তি নেই, জানিয়েছেন হর্ষ। লিখেছেন, ‘আমাকে ভুল বুঝবেন না। পন্থকে নিয়ে কিছু বলছি না।'

ওয়েলিংটন: ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনই বাদ সাধল বৃষ্টি। খেলা হল মাত্র ৫৫ ওভার। কিউয়ি পেসারদের দাপটে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি-চেতেশ্বর পূজারা-রা। লড়াই করলেন একমাত্র অজিঙ্ক রাহানে। ৩৮ রান করে ক্রিজে রয়েছেন তিনি। তবে ম্যাচ ছাপিয়ে শুক্রবার শিরোনামে উঠে এল ঋদ্ধিমান সাহাকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক। শুক্রবার প্রথম একাদশে বঙ্গ উইকেটকিপারের জায়গায় সুযোগ দেওয়া হয় দিল্লির ঋষভ পন্থকে। টিম ম্যানেজমেন্টের ইঙ্গিত, ব্যাটিং দক্ষতায় এগিয়ে থাকার জন্যই ঋষভকে সুযোগ দেওয়া হয়েছে। কারণ, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দেশে টেস্ট সেঞ্চুরি রয়েছে দিল্লির বাঁহাতির। পাশাপাশি, নিউজিল্যান্ডে পিচে অসমান বাউন্স না থাকায় উইকেটকিপারের কাজটা তুলনামূলকভাবে সহজ। তাই ব্রাত্য ঋদ্ধি। যদিও কোহলি-রবি শাস্ত্রীদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে যেমন। কড়া ভাষায় ঋদ্ধির বাদ পড়ার ঘটনার নিন্দা করেছেন তিনি। ট্যুইট করেছেন, ‘ঋদ্ধিমান সাহা বাদ! আমরা এইমাত্র দেশের সমস্ত উইকেটকিপারকে কিপিং দক্ষতার চেয়ে ব্যাট হাতে রান করায় মনোনিবেশ করার বার্তা দিলাম। খুবই হতাশাজনক।’ তবে পন্থকে নিয়ে যে তাঁর কোনও আপত্তি নেই, জানিয়েছেন হর্ষ। লিখেছেন, ‘আমাকে ভুল বুঝবেন না। পন্থকে নিয়ে কিছু বলছি না। শুধু ভাবুন টেস্টে আমাদের সেরা পাঁচ ব্যাটসম্যান, সেরা চার বোলার ও সেরা উইকেটকিপারকে খেলানো হয়। অথচ ব্যাটিং অর্ডারের ছ নম্বরের জন্য সাধারণ দক্ষতার কাউকে বাছা! আশা করছি পন্থ ভাল খেলবে কারণ ও ভীষণ প্রতিভাবান। তবু ঋদ্ধির জন্য খারাপ লাগছে।’ পাশাপাশি হর্ষ ট্যুইট করে বলেন যে, কোনও বড় কনসার্ট থেকে শ্রেয়া ঘোষালকে যদি বাদ দেওয়া হয় অন্য কেউ একটু ভাল গিটার বাজাতে পারে বলে, ঠিক এরকমই অনুভূতি হবে! তবে কয়েকঘণ্টা পরে সেই ট্যুইটটি মুছে দেন হর্ষ। তাঁর মতো অনেকেই ঋদ্ধিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
FIFA World Cup 2026: ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা

ভিডিও

Madhyamgram News: মধ্যমগ্রামের হোটেল থেকে লিভ-ইন পার্টনারের দেহ উদ্ধার
Kalyan Banerjee: দীর্ঘ বকতৃতায় বিরক্ত মমতা, বাদানুবাদে মঞ্চ ত্যাগ কল্যাণের
Kolkata News: ৩-৪ বছর ধরে প্যাকেট বন্দি হয়েই পড়ে সমস্ত সরঞ্জাম!
Sikkim Landslide News: এখনও পর্যন্ত ১৬ জন আটকে, সিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস
Asit Majumdar Bail | তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেলেন অসিত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget