এক্সপ্লোর

Badminton Player Died: ব্যাডমিন্টন খেলার ফাঁকেই মর্মান্তিক ঘটনা! ২৫ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

Heart Attack: দ্রুত তাঁকে সিপিআর দিতে শুরু করেন। কিন্তু রাকেশ আর সাড়া দেননি। সাম্প্রতিক সময়ে ২০-২৫ বছরের থেকে ৩৫-৪০ বছরের যুবক যুবতীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছে।

হায়দরাবাদ: মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এর আগে প্রচুর ঘটেছে। এবার ব্যাডমিন্টন কোর্টে তেমনই আকস্মিক এক দুর্ঘটনা ঘটল হায়দরাবাদে। সেখানে নাগোলে স্টেডিয়ামে এক ম্য়াচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ২৫ বছর বয়সি তরুণ প্লেয়ারের। জানা গিয়েছে প্রয়াত প্লেয়ারের নাম গুন্ডলা রাকেশ। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

শহরের একটি প্রাইভেট ফার্মে কাজ করতেন রাকেশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮ টা নাগাদ। সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। দেখা যাচ্ছে যে ডাবলসে ম্য়াচ খেলছিলেন রাকেশ। সেখানেই দেখা যায় প্রতিপক্ষের এক প্লেয়ারের স্ম্যাশ কন্ট্রোল করতে পারেননি রাকেশ। শাটল পেছনে গিয়ে পড়ে। এরপর তা তুলতে গিয়েই আচমকা লুটিয়ে পড়েন রাকেশ। দ্রুত সেখানে উপস্থিত সবাই ছুটে আসেন। দ্রুত তাঁকে সিপিআর দিতে শুরু করেন। কিন্তু রাকেশ আর সাড়া দেননি। সাম্প্রতিক সময়ে ২০-২৫ বছরের থেকে ৩৫-৪০ বছরের যুবক যুবতীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছে। কখনও জিমে, কখনও নাচের অনুষ্ঠানে এভাবেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছে কমবয়সীদের।

কিছুদিন আগেই কর্ণাটক থেকে ক্লাসরুমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছিল। ডেকান হেরাল্ডে প্রকাশিত খবর অনুসারে, শনিবার বেলাগাভি জেলার চিক্কোডির ভীম নগর লেআউটে হঠাৎই হার্ট অ্যাটাকে প্রাণ যায়  ৩২ বছরের ওই যোগ শিক্ষকের। মৃত আরতি দিলীপ জোগলের রোগের কোনও পূর্ব-রোগের লক্ষণ ছিল না বলেই জানা গিয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। মৃত্যুর কারণ হৃদরোগ বলেই  সন্দেহ চিকিৎসকদের। আরতি মহর্ষি যোগ স্বাস্থ্য ফাউন্ডেশন থেকে যোগব্যায়াম প্রশিক্ষণ নিয়েছিলেন।  

শহরের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগব্যায়াম শেখাতেন। তাঁর শরীর একেবারে ফিট ছিল বলেই পরিবারের দাবি। হার্টের অসুখের কোনও সঙ্কেতই আগে মেলেনি বলেই দাবি। শনিবার এছাড়াও আরেকটি এমন ঘটনা ঘটে । চিক্কাবল্লাপুর জেলার চিন্তামণি তালুকের একটি সরকারি স্কুলের ৪৮ বছর বয়সী একজন শিক্ষক শ্রেণীকক্ষের মধ্যেই পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রিপোর্ট বলছে, গত মাসে ৪০ দিনের মধ্যে কর্নাটকের হাসানে ২৩ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপরই হাসপাতালে হাসপাতালে হার্টের পরীক্ষা করানোর হিড়িক পড়ে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

R Ashwin: ৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
Commonwealth Games 2026: করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার
করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার
Jasprit Bumrah: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুখবর পেল ভারত, ফিটনেস পরীক্ষায় পাশ ভয়ঙ্কর পেসার
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুখবর পেল ভারত, ফিটনেস পরীক্ষায় পাশ ভয়ঙ্কর পেসার
FIFA World Cup: বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?
বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget