এক্সপ্লোর

‘২০১৯ বিশ্বকাপের আগে ধোনি বলেছিল, নির্বাচকরা তোমার কথা ভাবছেন না,’ জানালেন যুবরাজ

গত বছর বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে অবসরের কথা ঘোষণা করেন যুবরাজ।

নয়াদিল্লি: তাঁর প্রতি অধিনায়ক বিরাট কোহলির সমর্থন থাকলেও, নির্বাচকরা ২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলে তাঁকে দেখতে চাইছিলেন না। সে কথা তাঁকে বলেছিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এমনই জানালেন ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজ সিংহ। গত বছর বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে অবসরের কথা ঘোষণা করেন যুবরাজ। তিনি ভারতের হয়ে শেষবার খেলেন ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তারপর আর জাতীয় দলে সুযোগ পাননি। এ বিষয়ে এই প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘আমি যখন জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাই, তখন বিরাট কোহলি সমর্থন করেছিল। ও সমর্থন না করলে তখন আমার পক্ষে প্রত্যাবর্তন ঘটানো সম্ভব হত না। তবে ২০১৯ বিশ্বকাপের আগে আমাকে আসল ছবিটা দেখায়। ও আমাকে বলে, ‘নির্বাচকরা তোমার কথা ভাবছেন না।’ ও আমাকে বিষয়টা স্পষ্ট করে দেয়। ওর পক্ষে যা করা সম্ভব ছিল, সেটা করেছিল।’ ভারতের হয়ে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন যুবরাজ। ২০০৭ বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরে অসাধারণ নজির গড়েন। ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তবে এই প্রতিযোগিতার পরেই তাঁর ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার পর তিনি জাতীয় দলে ফেরেন। জাতীয় দল থেকে বাদ পড়লেও, প্রাক্তন অধিনায়ক ধোনির সঙ্গে তাঁর কোনওরকম সমস্যা ছিল না বলেই দাবি করেছেন যুবরাজ। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘২০১১ বিশ্বকাপ পর্যন্ত আমার উপর এমএসের অগাধ আস্থা ছিল। ও বলত, ‘তুমিই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ কিন্তু আমি অসুস্থতার পর যখন জাতীয় দলে ফিরি, তখন দল ও খেলায় অনেককিছু বদলে গিয়েছে। তাই ২০১৫ বিশ্বকাপের বিষয়ে কাউকে দোষারোপ করা ঠিক না। আমি বুঝি, অধিনায়কের পক্ষে সবসময় সবকিছুর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কারণ, দিনের দেশে দল কেমন পারফরম্যান্স দেখাচ্ছে, সেটাই আসল।’

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget