এক্সপ্লোর

অবসরের পরিকল্পনা সম্পর্কে খোলামেলা জবাব যুবরাজের

নয়াদিল্লি: ক্রিকেট অন্যতম সেরা বিপজ্জনক ব্যাটসম্যান যুবরাজ সিংহ। তাঁর সতীর্থ ও ক্রিকেট বিশেষজ্ঞরাও তাঁর প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ। ভারতীয় দলের হয়ে খেলে নিজেকে একটা দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২০১১-তে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন যুবি। তিনিই ছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। বিশ্বকাপে ব্যাট-বল ও ফিল্ডিং-এই তিন বিভাগেই অসাধারণ পারফরম্যান্সের আগেও যুবি প্রায় এক দশক ধরেই দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের পরই ছন্দপতন। ধরা পড়ল ক্যানসার রোগ। সেই রোগ সারিয়ে মাঠেও ফেরেন যুবি। ফিরে এসে বেশ ভালো পারফর্ম করেছেন। কিন্তু সেই চেনা যুবিকে সেভাবে দেখা যায়নি। তারপর ধারাবাহিক পড়তি পারফরম্যান্স ও ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে যুবি আর ভারতীয় দলে ডাক পাননি। নির্বাচকদের বিবেচনার তালিকাতেও সম্ভবত তিনি আর নেই। এই অবস্থায় জাতীয় দলে তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে বলে অনেকেই মনে করলেও ৩৬ বছরের যুবি মনে করেন, তিনি এখনও ২-৩ বছর খেলতে পারেন। যুবরাজ বলেছেন, কোনও আক্ষেপ রেখে আমি খেলা ছাড়তে চাই না। আমি মনে করি, আমি আরও কয়েক বছর খেলতে পারব। যখন মনে করব, নিজের সেরাটা দিয়ে ফেলেছি, এর থেকে বেশি কিছু করার নেই, এটাই অবসরের সেরা সময়-তখনই ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবব। খেলাটা আমি এখনও উপভোগ করছি, তাই এখনও খেলছি, ভারতের হয়ে বা আইপিএলে খেলার জন্য নয়। এবারের আইপিএলের নিলামে তাঁকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব। আইপিএলে মাঠে নেমে ১০০ শতাংশ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। যুবি বলেছেন, এক্ষেত্রে জাতীয় দলে কামব্যাক ঘটবে কিনা, তা নিয়ে মাথাব্যাথা নেই তাঁর। একইসঙ্গে যুবি বলেছেন, ভারতের হয়ে খেলাটা নিঃসন্দেহে একটা মোটিভেশন। আমি মনে করি-আইপিএলের আরও দু-তিনটে মরশুমে খেলতে পারি। ভারতে হয়ে খেলি বা না খেলি, মাঠে ১০০ শতাংশই দেব। নিজের ভবিষ্যত পরিকল্পনার কথাও জানিয়েছেন যুবি। তিনি বলেছেন, ধারাভাষ্য দিতে তিনি ততটা আগ্রহী নন। ভবিষ্যতে ক্যানসার নিয়ে কাজ করতে চান তিনি। একইসঙ্গে উঠতি প্রতিভাদের সমর্থন এবং নতুন প্রজন্মের সঙ্গে আলাপচারিতা চালিয়ে যাওয়া তাঁর ভালো লাগার বিষয় বলেও জানিয়েছেন যুবি। যুবরাজ আরও বলেছেন, কোচিং দেওয়ার ব্যাপারটি মাথায় রয়েছে। এক্ষেত্রে সুযোগ সুবিধাহীন শিশুদের চিহ্নিত করে তাদের খেলা ও পড়শোনায় গুরুত্ব দেবেন তিনি। তিনি মনে করেন, খেলার মতো পড়াশোনাও খুবই গুরুত্বপূর্ণ। দুটি ক্ষেত্রেই নজর দিতে হবে। ভারতের হয়ে ৩০৪ টি একদিনের ম্যাচ, ৪০ টি টেস্ট এবং ৫৮ টি২০ ম্যাচ খেলে মোট ১১,৭৭৮ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের মেয়াদ ১৭ বছরের বেশি।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget