এক্সপ্লোর

আগামী বছরের বিশ্বকাপ খেলতে আগ্রহী যুবরাজ

নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের অন্যতম ফাইটার হিসেবে পরিচিত যুবরাজ সিংহ। মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াই করে মাঠে ফিরে এসেছেন তিনি। ভারতীয় দলের হয়ে ফের খেলেওছেন। আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ২০১১-তে ভারতের বিশ্বকাপজয়ী দলের নায়ক যুবরাজ। গত এক বছর ধরে ভারতীয় দলের বাইরে তিনি। কিন্তু এখনও আগামী বছরের বিশ্বকাপে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২০০৭ টি ২০ বিশ্বকাপের সিক্সার কিং এবং ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট এখন ঘরোয়া ক্রিকেট খেলছেন। আগামী বছরের ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের মেগা ইভেন্টে নীল জার্সি পরার আগ্রহ এতটুকু কমেনি যুবরাজের। তিনি বলেছেন, অবশ্যই আমি ২০১৯-র বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেট খেলতে চাই। তা যে ধরনের ক্রিকেটই হোক না কেন। দলে বাছাই হওয়াটা আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে, তা হল পরিশ্রম করা এবং আরও ভালো হয়ে ওঠা, তা ব্যাটিং হোক বা বোলিং অথবা ফিল্ডি, কিংবা আমার ফিটনেস। গত বছর যখন বাদ পড়েছিলাম তখন ভেবে নিয়েছিলাম আমাকে শুধু ক্রিকেটেই মনোনিবেশ করতে হবে। এখন প্রত্যেকদিনই নতুন নতুন তরুণ ক্রিকেটার উঠে আসছেন। এ ব্যাপারে যুবি সাফ বলেছেন, তরুণ খেলোয়াড়দের জায়গাটা কোনওভাবেই নষ্ট করতে চান না, এমনকি ঘরোয়া ক্রিকেটেও। lতিনি বিশ্বকাপ খেলতে চান। কিন্তু এই কারণে কোনও তরুণ ক্রিকেটারের জায়গা আঁকড়ে থাকতে চান না। যুবি বলেছেন বলেছেন, তিনি অনুশীলন করবেন এবং আগামী টি ২০ ঘরোয়া টুর্নামেন্টে খেলার দিকে তাকিয়ে রয়েছে। দেখতে চান, ওই টুর্নামেন্টে কী রকম পারফর্ম করতে পারেন তিনি। ক্রিকেটকে হাসি মুখেই বিদায় জানাতে চান যুবরাজ। তিনি বলেছেন, আমার যদি মনে হয়, আমি আরও এক বা দু বছর খেলতে পারব, তাহলে খুশি মনেই খেলব। কারণ, এই খেলাটাই আমাকে সবকিছু দিয়েছে। ভারতের হয়ে যুবরাজ শেষবার গত বছরের ৩০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget