নববর্ষের পাশাপাশি আজ বিশ্ব শিল্পকলা দিবস। সেই উপলক্ষে গভর্নমেন্ট আর্ট কলেজের সামনে থেকে শিল্পীদের শোভাযাত্রা। পা মেলান যোগেন চৌধুরী, সমীর আইচ, দেবজ্যোতি মিশ্র-সহ আরও অনেকে।
2/6
আজ পয়লা বৈশাখ। ১৪২৪-কে বিদায় জানিয়ে স্বাগত ১৪২৫৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-কিছু গান-কিছু আড্ডা। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ নববর্ষের আবাহনে মেতেছে গোটা বাংলা৷ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়া নববর্ষের আনন্দ৷
3/6
নববর্ষ ঘিরে বাংলা জুড়ে উত্সবের মেজাজ। ওপার বাংলার অনুকরণে গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর পর্যন্ত ‘মঙ্গল শোভাযাত্রা’৷ আলপনা দেওয়া রাস্তা। হাতে পুতুল, মুখে মুখোশ। পরনে নতুন শাড়ি, পাঞ্জাবি৷ আনন্দের হৈ-হুল্লোড়৷ মঙ্গল কামনায় পায়ে পা মেলানো৷
4/6
নববর্ষে মন্দির পুজো
5/6
১৪২৫-এর শুরুতে তারাপীঠে পুণ্যার্থীদের ঢল। তারা মায়ের পায়ে হালখাতা ছুঁইয়ে পুজো দিতে ব্যবসায়ীদের ভিড়
6/6
নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর শান্তিনিকেতন। ভোর হতেই উপাসনা গৃহের সামনে সমবেতন হন ছাত্রছাত্রী-অধ্যাপক-আশ্রমিকরা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উপাচার্য সবুজকলি সেন। শান্তিনিকেতনে নববর্ষের আনন্দে সামিল হতে ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকরাও।