এক্সপ্লোর

WhatsApp Update: সাবধান! হোয়াটসঅ্যাপের এই ভার্সন ডাউনলোড করেননি তো ?

সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে বহু অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে কোম্পানি। যদিও দেখা যাচ্ছে, গুগলের এই উদ্যোগের পরও থেকে গিয়েছে কিছু অসুরক্ষিত অ্যাপ।

নয়াদিল্লি: বেশি ফিচারের আশায় অ্যাপের মডিফায়েড ভার্সন (Modified version of WhatsApp)ডাউনলোড করে বিপদে ডাকছেন গ্রাহকরা। অজান্তেই নিজের ডিভাইসের ক্ষতি করে দিচ্ছে এই মডিফায়েড ভার্সনগুলো। এই ক্ষতিকারক অ্যাপের তালিকায় নাম রয়েছে হোয়াটসঅ্যাপেরও(WhatsApp)।

হোয়াটসঅ্যাপের মডিফায়েড ভার্সন ডাউনলোড করলেই ক্ষতি(Modified version of WhatsApp)
সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে বহু অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে কোম্পানি। নিজেদের প্লাটফর্মকে সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নিয়েছে 'আমেরিকান টেক জায়ান্ট'। যদিও দেখা যাচ্ছে, গুগলের এই উদ্যোগের পরও থেকে গিয়েছে কিছু অসুরক্ষিত অ্যাপ। মডিফায়েড এই অ্যাপগুলি এখন গ্রাহকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

হোয়াটসঅ্যাপে ভাইরাস(VIrus in modified version of WhatsApp) 
সম্প্রতি অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ মডিফায়েড ভার্সনে ট্রোজান(ভাইরাস)দেখতে পেয়েছে ক্যাসপারস্কি। এরপরই নড়েচড়ে বসেছে কোম্পানি। অ্যান্টি ভাইরাস সফটওয়্যার প্রস্তুতকারক এই কোম্পানি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের মডিফায়েড ভার্সনে ট্রোজান ট্রায়াডা পাওয়া গিয়েছে। যা গ্রাহকের অনুমতি ছাড়াই কাজ করতে পারে তার ডিভাইসে। এমনকী আপনার অজান্তেই ডাউনলোড করতে পারে ফাইল। 

কী বলছে ক্যাসপারস্কি ? (Kaspersky on modified version of WhatsApp)
কিছুদিন ধরেই হোয়াটসঅ্যাপের মডিফায়েড ভার্সন নিয়ে গবেষণা করছিল ক্যাসপারস্কি। যেখানে গবেষকরা দেখতে পান, FMWhatsApp 16.80.0-এ মারাত্মক প্রভাব ফেলে ট্রোজান ট্রায়াডা (কম্পিউটার ভাইরাস)। অনেক ক্ষেত্রের হোয়াটসঅ্যাপের থেকে বেশি ফিচার দেওয়ায় এই ধরনের মডিফায়েড অ্যাপ ডাউনলোড করেন গ্রাহকরা। কিন্তু সুবিধার পরিবর্তে তাদের সমস্যার মুখে পড়তে হয়।

কীভাবে ডিভাসের ক্ষতি করে এই ভাইরাস ? (How Trojan Triada infects devices)
ক্যাসপারস্কির মতে, গুগলের প্লে স্টোর থেকে FMWhatsApp অ্যাপ নামিয়ে সম্প্রতি বিপদে পড়েছেন গ্রাহকরা।দেখা গিয়েছে, এই অ্যাপের সঙ্গে সঙ্গে ডিভাইসে ঢুকে গিয়েছে এর অ্যাডভার্টাইজিং software development kit (SDK)। একবার এই অ্যাপ নামালেইডিভাইস আইডি, সাবক্রাইবার আইডি, ম্যাক অ্যাড্রেস সব রিমোট সার্ভারে পাঠিয়ে দিচ্ছে ট্রোজান। এরপরই ডিভাইসে নিজের অপারেশন শুরু করে দেবে ভাইরাস।

এতে কী ক্ষতি হতে পারে ?
FMWhatsApp-এর মতো মডিফায়েড অ্যাপ ডাউনলোডের ফলে ডিভাইসে ফুল স্ক্রিন অ্যাড শুরু হয়ে যাবে। আপনার কমান্ডের আগেই ব্যাকগ্রাউন্ডে এসে যাবে বিজ্ঞাপন। বহু ক্ষেত্রে গ্রাহককে না জানিয়েই পেইড সাবক্রিপশনে সাইন আপ করে দেবে ভাইরাস। এখানেই শেষ নয়, হ্যাকাররা এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ম্যালওয়ার বা স্প্যাম তৈরি করতে পারে।

সেরা শিরোনাম

Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু

ভিডিও

Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?
SIR in Bengal | মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA
Nandigram By-Election 2026: মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ
Mahua Moitra : Gyanesh Kumar-এর বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের মহুয়ার |
Kunal Ghosh | Gyanesh Kumar-কে অবিলম্বে গ্রেফতারের দাবি কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Daily Astrology: কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
Daily Astrology: রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Embed widget