এক্সপ্লোর

Google: আপনাকে টাকা দেবে গুগল! কেন পাবেন এই সুযোগ? কারাই বা পাবেন সুবিধা? জেনে নিন বিশদে

Google Search: বলা হচ্ছে, গুগলের কাছে দাবি করে একজন ইউজার ৭.৭০ মার্কিন ডলার পেতে পারেন, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬৩০ টাকা।

Google: গুগল থেকে টাকা পাবেন আপনি। ২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে যদি আপনি গুগল ব্যবহার করে থাকেন এবং সার্চ রেজাল্টে (Search Result) ক্লিক করে থাকেন তাহলে গুগলের কাছ থেকে টাকা দাবি করতে পারবেন আপনি। কিন্তু কেন? একটি মামলার মাধ্যমে জানা গিয়েছে, গুগল কর্তৃপক্ষ ইউজারদের সার্চ হিস্ট্রি (Search History) তাঁদের অনুমতি না নিয়েই থার্ড পার্টি ওয়েবসাইটে শেয়ার করেছে। এর ফলে ইউজারদের সঙ্গে গোটা বিষয়টির মীমাংসা স্বরূপ টাকা দিতে হবে গুগল কর্তৃপক্ষকে। তবে এই সব দাবি বা অভিযোগ উড়িয়ে দিয়েছে গুগল সংস্থা। টেক জায়ান্টের তরফে জানানো হয়েছে ইউজারদের কোনও তথ্য কোথাও শেয়ার করা হয়নি।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ মিলিয়ন মার্কিন ডলার যা তারা দিতে রাজি হয়েছে সেটা কোনও ত্রুটির কারণে ক্ষতিপূরণবাবদ দেওয়া টাকা নয় বরং মামলা নিষ্পত্তি করার জন্যই এই টাকা দিতে রাজি হয়েছে সংস্থা। তাই উক্ত উল্লিখিত সময়সীমার মধ্যে যদি আপনি গুগল সার্চ করে থাকেন তাহলে এই ২৩ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে কিছু অংশ আপনি পেতে পারেন। 

কারা পেতে পারেন এই টাকা

যেসব ইউজার ২৬ অক্টোবর ২০০৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৩-র মধ্যে গুগল সার্চ ব্যবহার করেছেন এবং সেখান থেকে প্রাপ্ত সার্চ রেজাল্টে ক্লিক করেছেন, তাঁরা এই টাকা দাবি করতে পারবেন। এইসব ইউজারদের বলা হবে সেটেলমেন্ট ক্লাস মেম্বার। ৩১ জুলাই পর্যন্ত সময় পাবেন ইউজাররা। এই সময়সীমার মধ্যে টাকা দাবি করতে পারবেন তাঁরা। 

এক একজন ইউজার কত টাকা পেতে পারেন

বলা হচ্ছে, গুগলের কাছে দাবি করে একজন ইউজার ৭.৭০ মার্কিন ডলার পেতে পারেন, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬৩০ টাকা। এখনও এই নিষ্পত্তি মামলা চূড়ান্ত হয়নি। শুনানি ১২ অক্টোবরে নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ এখনও কয়েক মাস দেরি রয়েছে। সেই সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

কীভাবে টাকার জন্য দাবি জানানো যাবে

প্রথমে ইউজারদের refererheadersettlement.com ওয়েবসাইটে যেতে হবে। এরপর এই সাইটের Exclusion Form পেজে ক্লিক করতে হবে। এখানে রেজিস্টার করলে ইউজাররা একটি Class Member ID পাবেন। ইমেল আইডিতে এই Class Member ID আসবে। রেজিস্ট্রেশন ফর্মে যে ইমেল আইডি দেবেন সেখানেই আসবে এই তথ্য। এরপর ইউজারদের যেতে হবে Submit Claim পেজে। এখানে Class Member ID-র জন্য যাবতীয় তথ্য পূরণ করতে হবে। এরপর এই ফর্ম জমা দিয়ে টাকা দাবি করতে পারবেন ইউজাররা। 

আরও পড়ুন- স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget