এক্সপ্লোর

iPhone Offers: আইফোনের একগুচ্ছ মডেলে আকর্ষণীয় ছাড় রয়েছে অ্যামাজনের গ্রেট সামার সেলে, কোন আইফোন কত কমে কেনা যাবে?

Amazon India Great Summer Sale 2024: অ্যামাজনের গ্রেট সামার সেলে কোন কোন আইফোন লঞ্চের সময়ের তুলনায় কতটা কম দামে পাওয়া যাচ্ছে, দেখে নিন সবিস্তারে।

iPhone Offers: ই-কমার্স সংস্থা অ্যামাজ ইন্ডিয়ার ওয়েবসাইটে চলছে গ্রেট সামার সেল ২০২৪ (Amazon India Great Summer Sale 2024)। এই সেলে আইফোনের (Apple iPhones) বিভিন্ন মডেলের দাম লঞ্চের সময়ের তুলনায় অনেকটাই কমেছে। তাই যাঁরা আইফোন কেনার পরিকল্পনা করছেন তাঁরা একবার নজর দিতে পারেন অ্যামাজন ইন্ডিয়ার এই সেলে। আগামী ৭ মে পর্যন্ত চলবে এই সেল। আইফোনের লেটেস্ট সিরিজ অর্থাৎ আইফোন ১৫ সিরিজের বিভিন্ন ফোনের দামও অনেকটাই কমেছে অ্যামাজন ইন্ডিয়ার গ্রেট সামার সেলে। ২০২৩ সালে অর্থাৎ গতবছর আইফোন ১৫ সিরিজ লঞ্চ হয়েছিল ভারতে। সেখানে ছিল আইফোন ১৫ বেস মডেল, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্লাস, এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি মডেল। শুধু আইফোন ১৫ সিরিজ নয় তার আগের অন্যান্য আইফোন সিরিজেরও বিভিন্ন মডেলের দাম কমেছে অ্যামাজনের সেলে। 

চলুন দেখে নেওয়া যাক অ্যামাজনের গ্রেট সামার সেলে কোন আইফোনের দাম লঞ্চের সময়ের তুলনায় কতটা কমেছে 

আইফোন ১৫ 

লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৭৯,৯০০ টাকা। এখন সেটা অ্যামাজন থেকে কেনা যাবে ৭০,৫০০ টাকায়। অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ মডেলে। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই ট্রানজাকশনে ক্রেতারা আরও ১০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। 

আইফোন ১৫ প্লাস

এই ফোন লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। এখন অ্যামাজনের গ্রেট সামার সেল থেকে কেনা যাবে ৭৯,৮০০ টাকায়।

আইফোন ১৫ প্রো 

লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ১,৩৪,৯০০ টাকা। এখন অ্যামাজনের সেলে এই ফোন পাওয়া যাবে ১,২৭,৯৯০ টাকায়।

আইফোন ১৫ প্রো ম্যাক্স

এই ফোন লঞ্চ হয়েছিল ১,৫৯,৯০০ টাকায়। এখন অ্যামাজনের গেরট সামার সেল থেকে কেনা যাবে ১,৪৮,৯০০ টাকায়। 

আইফোন ১৪, ১২৮ জিবি

এই ফোন লঞ্চ হয়েছিল ৬৯,৯৯০ টাকায়। এখন অ্যামাজনের সেল থেকে ৫৮,৯৯৯ টাকায় কেনা যাবে।

আইফোন ১৪ প্লাস

এই ফোন লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। এখন অ্যামাজন ইন্ডিয়ার গ্রেট সামার সেল থেকে ৭৯,৮০০ টাকায় কেনা যাবে। 

আইফোন ১৩

এই ফোন ৫৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। এখন অ্যামাজনের গ্রেট সামার সেল থেকে কেনা যাবে ৪৮,৯৯৯ টাকায়। 

সমস্ত ছাড়ের পাশাপাশি অ্যামাজন ইন্ডিয়ার গ্রেট সামার সেল ২০২৪- এর ক্ষেত্রে ক্রেতারা আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং ওয়ান কার্ডের সাহায্যে আইফোন কিনতে গেলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার সুবিধা। আর থাকছে নো-কস্ট ইএমআই- এর পরিষেবাও। অ্যামাজন সংস্থা আবার নির্দিষ্ট আইফোন মডেলের ক্ষেত্রে কুপন ভিত্তিক ছাড়ও দিচ্ছে। 

আরও পড়ুন- কম দামে অ্যাপেল প্রোডাক্ট কিনতে চাইছেন? সুযোগ রয়েছে অ্যামাজনের গ্রেট সামার সেলে 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget