এক্সপ্লোর

Amazon Layoffs: অ্যামাজনে চলছে ছাঁটাই, বিজ্ঞাপন বিভাগ থেকে চাকরি খুইয়েছেন বেশ কিছু কর্মী

Amazon: ফের কর্মী ছাঁটাই শুরু করেছে অ্যামাজন সংস্থা। বিজ্ঞাপন বিভাগ থেকে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। এই বিভাগ থেকে যে ছাঁটাই করা হবে তা আগেই ঘোষণা করা হএয়ছিল ইন্টারনাল মেমো-তে। 

Amazon Layoffs: গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই কর্মী ছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া শুরু হয়েছিল অ্যামাজনে (Amazon)। প্রথম দফায় একধাক্কায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল অ্যামাজন কর্তৃপক্ষ। দ্বিতীয় দফায় ৯০০০- এর বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল অ্যামাজন সংস্থা। প্রথম দফায় মূলত কর্মী ছাঁটাই হয়েছিল রিটেল, ডিভাইস, রিক্রুটিং এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে। এর পরের পর্যায়ে কর্মী ছাঁটাই করা হবে ads business, cloud computing, Twitch livestreaming এবং এইচআর টিম থেকে, এমনটাই জানা গিয়েছিল। সম্প্রতি শোনা গিয়েছে, এই পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু করেছে অ্যামাজন সংস্থা। বিজ্ঞাপন বিভাগ থেকে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। এই বিভাগ থেকে যে ছাঁটাই করা হবে তা আগেই ঘোষণা করা হএয়ছিল ইন্টারনাল মেমো-তে। 

ছাঁটাই হওয়া কর্মীরা কী সুবিধা পাবেন

অ্যামাজনে এই দফায় ছাঁটাই হওয়া কর্মীরা severance প্যাকেজ পাবেন বলেই জানিয়েছেন সংস্থার বিজ্ঞাপন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পল কোটাস। তাঁর কথায়, ছাঁটাই হওয়া কর্মীরা পরবর্তী ৬০ দিনের পুরো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। যেসব কর্মীরা নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে কর্মরত ছিলেন তাঁরা ৯০ দিনের সুবিধা পাবেন। 

মেটায় কর্মী ছাঁটাই 

দু'দফায় প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর ফেসবুকের (Facebook) পেরেন্ট সংস্থা মেটা (Meta) ফের কর্মী ছাঁটাই করতে চলেছে বলে শোনা গিয়েছে। ব্লুমবার্গের রিপোর্টে এমনটাই আভাস পাওয়া গিয়েছে। বর্তমানে মেটা কর্তৃপক্ষ তাদের টিমের পুনর্গঠন করছে। আর তার জেরেই নতুন দফায় কর্মী ছাঁটাই করবে বলে শোনা যাচ্ছে। এমনিতেও মেটা সিইও মার্ক জুকেরবার্গ কর্মদক্ষতার উপর জোর দিয়েছেন, এটাই এখন সংস্থার লক্ষ্যমাত্রা। আর সংস্থায় দক্ষ কর্মী রাখার জন্যই নতুন করে কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মেটা কর্তৃপক্ষ ম্যানেজারদের কাছে একটি memo-র মাধ্যমে নতুন দফার কর্মী ছাঁটাইয়ের বার্তা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে। সূত্রের খবর, মেটা-র নতুন দফার কর্মী ছাঁটাইয়ের ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং রিয়েলিটি ল্যাবের উপর প্রভাব পড়বে বেশ ভালভাবে।

কর্মী ছাঁটাই ডিজনিতেও

শুধু মেটা নয়, আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Walt Disney-ও। কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। 

আরও পড়ুন- নতুন করে কর্মী ছাঁটাই শুরু মেটায়, এবার নিশানায় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, তালিকায় আর কারা?

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget