এক্সপ্লোর

Apple MacBook Pro Launch:নতুন ডিজাইনে ম্যাকবুক প্রো আনল অ্যাপল, জেনে নিন দাম

Apple MacBook Pro Launch: ১৬ ইঞ্চির পাশাপাশি এবার ১৪ ইঞ্চির প্রো মডেল আনল অ্যাপল(Apple)। যাতে নতুন M1 Pro ও Max চিপসেটের পাশাপাশি দেওয়া হয়েছে আরও নতুন পোর্ট।

নয়াদিল্লি: ২০১৬ সালের পর এই প্রথম। বদলে গেল অ্যাপল ম্যাকবুক প্রো-এর (Apple MacBook Pro) ডিজাইন ল্যাঙ্গোয়েজ। ১৬ ইঞ্চির পাশাপাশি এবার ১৪ ইঞ্চির প্রো মডেল আনল অ্যাপল(Apple)। যাতে নতুন M1 Pro ও Max চিপসেটের পাশাপাশি দেওয়া হয়েছে আরও নতুন পোর্ট।

Apple MacBook Pro-এর ডিজাইন
HDMI port ও SD কার্ড রিডার এবার ফিরিয়ে আনা হয়েছে ডিভাইসে। নতুন মডেলে চার্জিংয়ের জন্য যুক্ত হয়েছে MagSafe 3 কানেক্টর। এবার থেকে ম্যাকবুক প্রো-এর ১৪ ও ১৬ ইঞ্চি ভ্যারিয়েন্ট দেখতে পাবেন ক্রেতারা। যার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড থান্ডারবোল্ট পোর্টের সাপোর্ট। অ্যাপল ইন্ডিয়া ওয়েবসাইটে বলা হয়েছে, এখন অর্ডার করা যাচ্ছে এই ডিভাইস। ক্রেতার হাতে আগামী ২৭-৩০ অক্টোবরের মধ্যে তা পৌঁছে যাবে। ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো-এর ভারতে দাম শুরু হচ্ছে ১,৯৪,৯০০ টাকা থেকে।

Apple MacBook Pro ১৬ ইঞ্চির স্পেকস 
এর পাশাপাশি নতুন ডিজাইনের ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এনেছে অ্যাপল। যাতে M1 Pro ও M1 Max চিপসেট ব্যবহার করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই পাওয়া যাবে এই ডিভাইস। স্পেস গ্রে ও সিলভার রঙে পাওয়া যাবে এই দুই মডেল। ১৬.২ ইঞ্চির ডিসপ্লের দেওয়া হয়েছে নতুন প্রো মডলে। যার ওজন ৪.৭ পাউন্ড। ১৬.৮ এমএম পাতলা ফ্রেম ব্যবহার করা হয়েছে এই দুই ডিভাইসে।

Apple MacBook Pro ১৬ ইঞ্চির পোর্ট
ডান দিকে দেওয়া হয়েছে HDMI port, SD slot ছাড়াও Thunderbolt 4 port। মেশিনের বাদিকে দেওয়া হয়েছে দুটো Thunderbolt 4 port ছাড়াও হেডফোন জ্যাক। অ্যাপল দাবি করেছে, এর আগে কোম্পানির কোনও ম্যাকবুক ডিভাইসে এত কানেকশন ছিল না। 

Apple MacBook Pro ১৬ ইঞ্চির দাম 
ফটো বা ভিডিয়োর ক্ষেত্রে নতুন লো লাইট ১০৮০ পিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে কোম্পানি। এবার ৬টি স্পিকারের সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে ম্যাকবুক প্রো-এর নতুন মডেলে। যা সাপোর্ট করে Spatial Audio সিস্টেম। ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো-এর ভারতে দাম শুরু হচ্ছে ২,৩৯,৯০০ টাকা থেকে।

 ম্যাকবুক প্রো-এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে অ্যাপল এয়ারপডস থার্ড জেনারেশন Apple AirPods (3rd Generation)। আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে নতুন এয়ারপডসের ডিজাইন ল্যাঙ্গোয়েজ। দেখতে  AirPods Pro-এর মতোই হয়েছে এই গ্যাজেট।

Apple AirPods (3rd Generation)-এর দাম, কবে আসছে ভারতে ?
ভারতের বাজারে সম্ভাব্য ১৮,৫০০ টাকায় পাওয়া যাবে এই নতুন জেনারেশনের এয়ারপডস। সোমবার থেকেই এই এয়ারপডের অর্ডার দেওয়া যাবে অনলাইনে। Apple India Online Store-এ পাওয়া যাবে ২৬ অক্টোবর থেকে। তবে শুধু ভারত নয়, আরও ২৬টি দেশে শীঘ্রই পাওয়া যাবে এই এয়ারপডসগুলি।২০১৯ সালে এয়ারপডসের সেকেন্ড জেনারেশন লঞ্চ হয়েছিল ভারতে। সেই সময় এর দাম রাখা হয়েছিল, ১৪,৯০০ টাকা। 

আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?

আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার

আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget