এক্সপ্লোর

Apple Watch Series 7-এর লঞ্চ ডেট প্রকাশ্যে আনল Apple, ভারতে কত দাম ঘড়ির ?

Apple Watch Series 7 : ভারতে এই ঘড়ি কবে আসবে তা নিয়ে কৌতূহল ছিল। এবার কোম্পানি নিজেই জানিয়ে দিল ঘড়ির লঞ্চ ডেট। অক্টোবরের ৮ তারিখ থেকে ঘড়ির প্রি অর্ডার শুরু হয়ে যাবে।

নয়াদিল্লি: ক্যালিফোর্নিয়ায় লঞ্চ হলেও অপেক্ষা ছিল ভারতে আসার। এবার আর কোনও জল্পনা রইল না। Apple জানিয়ে দিয়েছে, আগামী ১৫ অক্টোবর ভারতে লঞ্চ হতে চলেছে Apple Watch Series 7। সপ্তাহ খানেক আগেই শুরু হয়ে যাবে ঘড়ির প্রি-বুকিং।

Apple Watch Series 7-এর দাম
গত মাসে ক্যালিফোর্নিয়াতে অ্যাপল পার্কে লঞ্চ হয়েছিল iphone 13 ও Apple Watch Series 7। ভারতে এই ঘড়ি কবে আসবে তা নিয়ে কৌতূহল ছিল। এবার কোম্পানি নিজেই জানিয়ে দিল ঘড়ির লঞ্চ ডেট। অক্টোবরের ৮ তারিখ থেকে ঘড়ির প্রি অর্ডার শুরু হয়ে যাবে। ভারতে ৪১,৯০০ টাকা থেকে শুরু হবে Apple Watch Series 7-এর দাম। ভারতের সঙ্গে, জার্মানি, মেক্সিকো-সহ মোট ৫০টি দেশে একই দিনে লঞ্চ হতে চলেছে এই ঘড়ি।  

Apple Watch Series 7-এর রং
Apple Watch Series 7 পাওয়া যাবে মোট পাঁচটা রঙে।মিডনাইট, স্টারলেট, গ্রিন, নিউ ব্লু ও প্রোডাক্ট রেড রঙে আনা হয়েছে ঘড়ির মডেল। পুরোপুরি অ্যালুমিনাম কেসিংয়ে তৈরি হয়েছে অ্যাপলের এই ঘড়ি।এর আগে ভারতে Apple Watch Series 6-এর জিপিএস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৪০,৯০০টাকা। রয়েছে স্টেইনলেস স্টিল ভার্সনও।

Apple Watch Series 7 স্পেসিফিকেশন
নতুন Apple Watch Series 7-এ আগের থেকে বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। WatchOS 8 -এ চলবে এই ঘড়ি।Watch Series 6-এর থেকে ২০ শতাংশ বেশি বড় ডিসপ্লে রয়েছে ঘড়িতে। ৪১ এমএম ছাড়াও ৪৫ এমএম ডিসপ্লে অপশন রয়েছে ঘড়িতে।Apple Watch Series 6-এর থেকে ৭০ শতাংশ বেশি ঊজ্জ্বল ডিসপ্লে দেখা যাবে ঘরের আলোয়। এবারও আগের মতো রেটিনা ডিসপ্লে দেওয়া হয়েছে ঘড়িতে। এ ছাড়াও ইউএসবি সি টাইপ রয়েছে এই ওয়াচে। 

আগের থেকে ৩৩ শতাংশ তাড়াতাড়ি চার্জ হবে অ্যাপলের এই ঘড়ি।ডিভাইসকে জলের থেকে বাঁচাতে রয়েছে IP6X সার্টিফিকেশন দেওয়া হয়েছে। মূলত, এবার ফিটনেস প্লাস ডিভাইস হিসাবে একে বাজারে আনছে অ্যাপল। ফ্লিপকার্টে শুরু হবে এই ঘড়ির সেল। ইতিমধ্যেই ঘড়ির স্টেইনলেস স্টিল মডেলের কথা বলেছে ই-কমার্স কোম্পানি। GPS ছাড়াও সেলুলার কানেক্টিভিটি থাকছে এই ঘড়িতে। এ ছাড়াও থাকছে অ্যালুমুনিয়ামে তৈরি ভ্যারিয়েন্ট। 

আরও পড়ুন : Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের

আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন

আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget