এক্সপ্লোর

Best New Year Plans: 'লং-টার্ম' রিচার্জ প্ল্যান পছন্দ? নতুন বছরে আপনার জন্য চমক আনল জিও, এয়ারটেল, ভিআই

Recharge Plan: জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া... দেখে নেওয়া যাক এই তিনটি টেলিকম সংস্থার বিভিন্ন লং-টার্ম রিচার্জ প্ল্যানের খুঁটিনাটি। 

Long Term Recharge Plan: ভারতে ইতিমধ্যেই ৫জি (5G in India) পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও (Jio) এবং ভারতী এয়ারটেল (Airtel)- এই দুই টেলিকম সংস্থা। ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea) অবশ্য এখনও দেশে ৫জি সার্ভিস শুরু করেনি। তবে অনুমান, নতুন বছরে হয়তো এই টেলিকম সংস্থা ভারতে তাদের ৫জি পরিষেবা চালু করবে। তবে এই তিনটি জনপ্রিয় টেলিকম সংস্থাই গ্রাহকদের জন্য লং-টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে বছর শেষে। অনেক ইউজারের ক্ষেত্রেই প্রতি মাসে বা তিনমাসে একবার করে রিচার্জ করা বেশ সমস্যার। কারণ অনেকে তারিখ ভুলে যান। কেউ বা হয়তো কর্মসূত্রে বা অন্যান্য কারণে প্রচুর বাইরে যান, যাতায়াত অর্থাৎ ট্র্যাভেল করেন। সেক্ষেত্রে হয়তো সব জায়গায় ভাল ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। ফলে ফোনে রিচার্জ করা বেশ দুর্বিসহ ব্যাপার হয়ে ওঠে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুবই কার্যকরী। এবার দেখে নেওয়া যাক এই তিনটি টেলিকম সংস্থার বিভিন্ন লং-টার্ম রিচার্জ প্ল্যানের খুঁটিনাটি। 

রিলায়েন্স জিও

বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও। তাদের দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানের মধ্যে রয়েছে ২০২৩ টাকার প্ল্যান। এর মেয়াদ ২৫২ দিন। প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন ইউজাররা। তার সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ ফ্রি এসএমএসের সুবিধা। এছাড়াও রয়েছে ২৫৪৫ টাকার লং-টার্ম রিচার্জ প্ল্যান। এর মেয়াদ ৩৩৬ দিন। আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি ১০০ এসএমএস (প্রতিদিন) এবং ১,৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে রোজ। জিও-র ২৮৭৯ টাকার প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন অর্থাৎ এক বছর। এখানে প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০ এসএমএসের সুবিধা পাবেন ইউজাররা। ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদও ৩৬৫ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ এসএমএসের সুবিধা। জিও নিউ ইয়ার অফার অনুসারে গ্রাহকরা ২৩ দিন অতিরিক্ত পরিষেবা পাবেন। সেখানে ৭৫ জিবি অতিরিক্ত হাই-স্পিড ইন্টারনেট পাওয়া যাবে। এই সমস্ত প্ল্যানের সঙ্গে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এবন জিও সিকিউরিটি- এইসব সুবিধাও পাবেন ইউজাররা। 

ভোডাফোন-আইডিয়া

  • এখানে রয়েছে ১৪৪৯ টাকার রিচার্জ প্ল্যান যার মেয়াদ ১৮০ দিন। এখানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। তাছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ এসএমএসের সুবিধা (দৈনিক)। এই রিচার্জ প্ল্যান App Exclusive Plan হিসেবে ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাবেন ইউজাররা। 
  • ভোডাফোন-আইডিয়ার ১৭৯৯ টাকার প্ল্যানে প্রচুর ডেটা না পেলেও দীর্ঘমেয়াদ এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এর মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে ২৪ জিবি ডেটা এবং ৩৬০০ এসএমএসের সুবিধা পাবেন ইউজাররা।
  • ২৮৯৯ টাকার ভিআই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০ এসএমএস এবং ৮৫০ জিবি ডেটা (দৈনিক ব্যবহারে সীমাবদ্ধতা নেই) পাবেন গ্রাহকরা। 
  • ৩০৯৯ টাকার প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এখানে আনলিমিটেড কলিং, দৈনিক ১০০ ফ্রি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা, Disney+Hotstar Mobile- এর এজ বছরের সাবস্ক্রিপশন, প্রতি মাসে ২ জিবি ব্যাকআপ ডেটা পাবেন ইউজাররা। 

১৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান ছাড়া বাকি সব প্ল্যানে উইকেন্ড ডেটা রোলওভার, VI Movies and TV, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড মোবাইল ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ইউজাররা। 

এয়ারটেল

  • এয়ারটেলের ১৭৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ২৪ জিবি মোবাইল ডেটা পাবেন ইউজাররা। এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এখানেও ৩৬০০ ফ্রি এসএমএসের সুবিধা রয়েছে। আর রয়েছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।
  • ২৯৯৯ টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৬৫ দিন। দৈনিক ১০০ এসএমএস, ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ফিচার পাবেন ইউজাররা।
  • ভারতী এয়ারটেলের ৩৩৫৯ টাকার রিচার্জ প্ল্যানে দৈনিক ২.৫ জিবি ডেটার সঙ্গে ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন ইউজাররা। এছাড়াও এই প্ল্যানে Prime Video Mobile Edition এবং Disney+Hotstar Mobile- এর এক বছরের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আর উল্লিখিত সমস্ত প্ল্যানে থাকবে উইঙ্ক মিউজিক, হ্যালো টিউনস এবং Apollo 24|7 Circle সাবস্ক্রিপশন। 

আরও পড়ুন- ভারতে লঞ্চের আগে রেডমি নোট ১২ ৫জি ফোনের স্পেসিফিকেশন ফাঁস, কী কী ফিচার থাকছে?

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget