এক্সপ্লোর

Boat Smartwatches: ভারতে হাজির বোটের নতুন দুই স্মার্টওয়াচ, দামে সস্তা হলেও ফিচার রয়েছে নজরকাড়া

Smartwatches: বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার- এই দুই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। দুটো স্মার্টওয়াচেরই দাম ১৮৯৯ টাকা।

Boat Smartwatches: নতুন বছরে রেজোলিউশন নিয়েছিলেন শরীরচর্চায় মন দেবেন। নজর দেবেন স্বাস্থ্যের প্রতি। সেই মতো নিয়মিত শুরু করেছেন ওয়ার্ক আউট। এবার একটা স্মার্টওয়াচ কিনতে চান, যার দাম হবে সাধ্যের মধ্যে, আর থাকবে অনেক হেলথ ফিচার। তার ফলে কেমন শরীরচর্চা করছেন আপনি, কতটা উন্নতি প্রয়োজন আপনার, কী কী ঘাটতি রয়েছে, সবই পাওয়া যাবে একটিই ডিভাইসে। আপনার জন্য মুশকিল আসান হিসেবে দুটো নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে বোট সংস্থা। বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার। 

বোটের এই দুই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট। ইনবিল্ট মাইক এবং স্পিকার রয়েছে দুটো স্মার্টওয়াচেই। ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না বোটের এই দুই স্মার্টওয়াচ, কারণ এগুলি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার- দুই স্মার্টওয়াচেই রয়েছে ফাংশনাল ক্রাউন। প্রাইম ভার্সানের স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে চালু থাকবে ৫ দিন পর্যন্ত। আর এম্বার ভ্যারিয়েন্টের স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে ১৫ দিন পর্যন্ত ডিভাইস চালু থাকবে বলে জানিয়েছে বোট সংস্থা। ইউজাররা বোটের এই দুই স্মার্টওয়াচের সাহায্যেই হেলথ এবং ফিটনেস স্ট্যাটিসটিক্স যেমন- হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল, স্ট্রেস লেভেল, এগুলি পরিমাপ করতে পারবেন। 

ভারতে বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার- এই দুই স্মার্টওয়াচের দাম কত, কোথা থেকে কেনা যাবে জেনে নিন 

বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার, দুটো স্মার্টওয়াচেরই দাম ১৮৯৯ টাকা। অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই দুই স্মার্টওয়াচ। এছাড়াও নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকেও কেনা যাবে এই দুই স্মার্টওয়াচ। বোট সংস্থার দুটো স্মার্টওয়াচই লঞ্চ হয়েছে রয়্যাল বেরি, রোজ গোল্ড, স্টিল ব্ল্যাক এবং সিলভার মিস্ট- এই চার রঙে। এছাড়াও বোট আল্টিমা প্রাইম স্মার্টওয়াচ পাওয়া যাবে ফরেস্ট গ্রিন এবং Onyx ব্ল্যাক শেডে। আর বোট আল্টিমা এম্বার স্মার্টওয়াচও পাওয়া যাবে বোল্ড ব্ল্যাক রঙে। 

বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার- এই দুই স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • বোট আল্টিমা প্রাইম স্মার্টওয়াচে ১.৪৩ ইঞ্চির AMOLED স্ক্রিন রয়েছে। এটি অলওয়েজ অন ডিসপ্লে। এই স্মার্টওয়াচে রয়েছে বিশেষ ওয়েক জেসচার ফিচার। এর সাহায্যে ইউজাররা মাত্র একবার কবজি এদিক-ওদিক ঘুরিয়েই নোটিফিকেশন, সময় দেখতে পাবেন। অন্যদিকে বোট আল্টিমা এম্বার স্মার্টওয়াচে রয়েছে ১.৯৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে। 
  • বোটের এই দুই স্মার্টওয়াচেই রয়েছে ২০টি কনট্যাক্ট সমেত ডায়াল প্যাডের সাপোর্ট। ক্লাউড বেসড একাধিক ওয়াচ ফেসের সাপোর্টও পাবেন ইউজাররা। এছাড়াও ১০০-র বেশি প্রি-ইন্সটল হওয়া স্পোর্টস মোড রয়েছে বোট সংস্থার এই দুইয়ের স্মার্টওয়াচ। হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল (SpO2), স্লিপ, স্ট্রেস এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার রয়েছে এই দুই স্মার্টওয়াচে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget