এক্সপ্লোর

Smartwatch: অ্যাপেল ওয়াচের মতো দেখতে এই স্মার্টওয়াচ, পাওয়া যাচ্ছে ১৫০০ টাকারও কমে

Boult Crown Smartwatch: ১৪৯৯ টাকায় কেনা যাবে এই স্মার্টওয়াচ। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। কালো, কমলা, হলুদ এবং নীল- এই চারটি রঙে পাওয়া যাচ্ছে Boult Crown স্মার্টওয়াচ।

Smartwatch: ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ (Smartwatch)। দেখতে একদম অ্যাপেল ওয়াচের (Apple Watch Ultra) মতো। তবে এই ডিভাইস মোটেই অ্যাপেলের স্মার্টওয়াচ নয়। দামও ১৫০০ টাকার কম। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Boult Crown স্মার্টওয়াচ। এই ওয়ারেবল ডিভাইস দেখতে একদম অ্যাপেল ওয়াচ আলট্রার মতো। জানা গিয়েছে, Boult Crown স্মার্টওয়াচে রয়েছে ১.৯৫ ইঞ্চির একটি এইচডি রেজোলিউশন যুক্ত ডিভাইস। ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। তার সঙ্গে রয়েছে একাধিক স্মার্ট হেলথ ফিচার। সেই তালিকায় হার্ট রেট সেনসর, ব্লাড প্রেশার মনিটর, SpO2 মইটর, স্লিপ মনিটর ইত্যাদি রয়েছে। Bluetooth 5.2 কানেক্টিভিটি রয়েছে Boult Crown স্মার্টওয়াচে। এছাড়াও এই স্মার্টওয়াচের সাহায্যে ইউজাররা যাতে ফোন করতে পারেন তার জন্য রয়েছে মাইক এবং স্পিকার। একটি Zinc-Alloy মেটালিক ফ্রেম রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একটি রোটেটিং ক্রাউন বাটন। 

ভারতে Boult Crown স্মার্টওয়াচের দাম

১৪৯৯ টাকায় কেনা যাবে এই স্মার্টওয়াচ। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। কালো, কমলা, হলুদ এবং নীল- এই চারটি রঙে পাওয়া যাচ্ছে Boult Crown স্মার্টওয়াচ। অ্যাপেল ওয়াচের মতো দেখতে এই স্মার্টওয়াচ এতটা কম দামে পাওয়া যাচ্ছে বলে বেশ হইচই শুরু হয়েছে গ্যাজেট প্রেমীদের মধ্যে। 

এবার দেখে নেওয়া যাক অ্যাপেল ওয়াচ আলট্রার মতো দেখতে Boult Crown স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার

  • একটি আয়তাকার ডায়াল রয়েছে এই স্মার্টওয়াচে। ইউজাররা এই স্মার্টওয়াচের সঙ্গে ফোনের কনট্যাক্ট লিস্ট সিঙ্ক করতে পারবেন।
  • মহিলদের জন্য বিশেষ হেলথ ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে। এর সঙ্গে রয়েছে ১০০-র বেশি স্পোর্টস মোড। সেই তালিকায়- ক্রিকেট, রানিং, সাইক্লিং,বাস্কেটবল, যোগাসন, সুইমিং ইত্যাদি ফিচার রয়েছে। স্পোর্টস মোডের জন্য একটি আলাদা বাটন রয়েছে এই স্মার্টওয়াচে। 
  • ১৫০-র বেশি ওয়াচ ফেস বেছে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা। এছাড়াও রয়েছে এআই সম্পন্ন ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট এবং ফাইড মাই ফোন ফিচার। অর্থাৎ আপনার ফোন হারিয়ে গেলে খুঁজতে সাহায্য করবে এই স্মার্টওয়াচ। ৮টি ভিন্ন ইউজার ইন্টারফেসেরও সাপোর্ট রয়েছে এই ওয়ারেবল ডিভাইসে। 
  • Boult Crown স্মার্টওয়াচে রয়েছে ইনবিল্ট অ্যালার্ম ক্লক, টাইমার, স্টপওয়াচ, ওয়েদার নোটিফিকেশন দেওয়ার ফিচার, সেডেন্টারি রিমাইন্ডার এবং ইনবিল্ট মিনি গেমস। এছাড়াও এই স্মার্টওয়াচে মেসেজ, ফোনকল এবং অন্যান্য অ্যাপ (যা যুক্ত থাকবে) তার স্মার্ট নোটিফিকেশন পাওয়া যাবে। এটি একটি IP67 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট স্মার্টওয়াচ।

আরও পড়ুন- এটিএম থেকে টাকা তুলতে গিয়ে আটকে গিয়েছে মেশিনে! এদিকে ব্যাঙ্ক থেকে এসেছে টাকা কাটার মেসেজ? কী করবেন?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget