এক্সপ্লোর

BSNL New Plan: Jio, Airtel, VI-এর ট্যারিফ বৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য কী সুবিধা নিয়ে এল BSNL ?

BSNL Rs 249 Special Plan: জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া দাম বাড়ালেও উল্টো পথে হাঁটল সরকারি টেলিকম সংস্থা BSNL। বিশেষ সাশ্রয়ী প্ল্যান নিয়ে এল সংস্থাটি।

BSNL New Plan: জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া, একের পর এক দাম বাড়িয়েছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি। আগামী ৩ জুলাই থেকে বাড়ছে সেই দাম। এর মধ্যেই যেন খুশির খবর নিয়ে এল সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। সম্প্রতি তারা একটি ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে। এই প্ল্যান মোতাবেক ২৪৯ টাকায় (BSNL Rs 249 Special Plan) ৪৫ দিনের জন্য পরিষেবা পাওয়া যাবে। আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ২ জিবি করে নেট দেওয়া হবে। পাশাপাশি ১০০টি এসএমএস ফ্রি রোজ।

দাম বাড়াচ্ছে সব সংস্থাই

টেলিকম সংস্থাগুলির মধ্যে বেসরকারি জায়ান্ট সংস্থাগুলির প্রত্যেকেই দাম বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেক সংস্থার পপুলার প্ল্যানগুলির দাম বাড়ছে প্রায় ২১ থেকে ২৬ শতাংশ করে। এই অবস্থায় অনেকে আগাম রিচার্জও করে নিচ্ছেন। কিন্তু সেই আগাম রিচার্জের নিয়মে এয়ারটেল কিছু বাধানিষেধ এনেছে। তবে জিও বা ভোডাফোন কোনও বাধানিষেধ আনেনি। কিন্তু পরিস্থিতি এমনটা হলেও দামের দিক থেকে বিশেষ সুরাহা হচ্ছে না। এই অবস্থায় বিএসএনএল সত্যিকার সুখবর নিয়ে এল তাদের গ্রাহকদের জন্য।

বিএসএনএল-র ২৪৯ টাকার প্ল্যানে (BSNL New Plan) কী কী সুবিধা ?

  • আনলিমিটেড কলিংয়ের সুবিধা থাকবে
  • ৪৫ দিনের জন্য এই প্ল্যান দেওয়া হবে।
  • ৪৫ দিনের জন্য মোট ৯০ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে।
  • প্রতিদিন ১০০ টি এসএমএস ফ্রি।

এখনও পর্যন্ত প্ল্যানের খরচ বাড়ায়নি বিএসএনএল

অন্যান্য সংস্থাগুলি প্ল্যানের খরচ বাড়িয়ে দিলেও বিএসএনএল এখনও প্ল্যানের খরচ বাড়ায়নি। তবে অদূর ভবিষ্যতে প্ল্যানের খরচ বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না।

এয়ারটেলের আগাম রিচার্জে নয়া নিষেধাজ্ঞা

  • আগাম রিচার্জ আগামী ৭৩০ দিন অর্থাৎ ২ বছরের জন্য করা যাবে। তার পর থেকে নতুন প্ল্যানই রিচার্জ করতে হবে।
  • যেসব ইউজাররা ১৫৫, ১৭৯, ১৯৯, ২৮৯, ২৯৬, ৪৫৫, ৫০৯, ১৭৯৯ প্ল্যানগুলি রিচার্জ করিয়ে থাকেন, তাদের ওই একই প্ল্যান রিচার্জ করতে হবে।
  • তবে ২০৯, ২৩৯, ২৬৫, ২৯৯,৩১৯,৩৫৯, ৩৯৯, ৪৭৯, ৪৯৯, ৫১৯, ৫৪৯, ৬৬৬, ৬৯৯, ৭১৯, ৭৭৯, ৮৩৯, ৮৬৯, ৯৯৯, ১৪৯৯, ২৯৯৯ ও ৩৩৫৯ প্ল্যানের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য হবে না বলে জানিয়েছে এয়ারটেল। অর্থাৎ এই প্ল্যানগুলি চালু থাকলে ভবিষ্যতে যেকোনও প্ল্যান রিচার্জ করা যাবে।

তবে জিও ও ভোডাফোন আইডিয়া এমন কোনও নিয়ম আনেনি এখনও পর্যন্ত।

আরও পড়ুন - খরচ বাঁচাতে আগেভাগে রিচার্জ করছেন ? এই সংস্থার তাদের নিয়মে আনল বড় বদল

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget