এক্সপ্লোর

Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে তিনটি নতুন স্মার্টওয়াচ, দাম কত?

Wearable Devices: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Dizo Watch R Talk, Dizo Watch D Talk এবং Noise ColorFit Pulse Go Buzz- এই তিনটি স্মার্টওয়াচ।

Smartwatch: ভারতে স্মার্টওয়াচের (Smartwatch) বাজার ক্রমশ ভাল হচ্ছে। আর তার জন্যই বিভিন্ন সংস্থা দেশে লঞ্চ করেছে আধুনিক সমস্ত স্মার্টওয়াচ। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Dizo Watch R Talk এবং Dizo Watch D Talk- এই দুই স্মার্টওয়াচ। নতুন এই দুই ওয়ারেবল ডিভাইসে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা SpO2 মনিটরিং, রিয়েল টাইম হার্ট রেট মনিটরিং এবং ফিমেল হেলথ ট্র্যাকিং ফিচার। Dizo Watch R Talk স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। অন্যদিকে Dizo Watch D Talk স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৮ ইঞ্চির ডিসপ্লে। এই দুই স্মার্টওয়াচই IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফিচার। অর্থাৎ ধুলো এবং জলে এই দুই স্মার্টওয়াচের কোনও ক্ষতি হবে না।

Dizo Watch R Talk এবং Dizo Watch D Talk- ভারতে এই দুই স্মার্টওয়াচের দাম এবং উপলব্ধতা

ভারতে Dizo Watch R Talk- এর দাম শুরু হচ্ছে ৪৯৯৯ টাকা থেকে। আগামী ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। সেই সময় স্পেশ্যাল লঞ্চ প্রাইস থাকবে ৩৭৯৯ টাকা। অন্যদিকে Dizo Watch D Talk- এর স্মার্টওয়াচের দাম ভারতে ৩৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই ওয়ারেবল ডিভাইসের বিক্রি শুরু হবে ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে। এই স্মার্টওয়াচের ইন্ট্রোডাক্টরি প্রাইস থাকবে ২৭৯৯ টাকা। জানা গিয়েছে, এই দুই স্মার্টওয়াচ কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। Dizo Watch R Talk স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে Glossy Black এবং Sleek Silver- এই দুই শেডে। অন্যদিকে Dizo Watch D Talk স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে Classic Black, Silver Grey এবং Light Green- এই তিনটি রঙে।

Noise ColorFit Pulse Go Buzz

ভারতে নয়েজ সংস্থার নতুন একটি স্মার্টওয়াচ Noise ColorFit Pulse Go Buzz- ও সম্প্রতি লঞ্চ হয়েছে। এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ভি৫.৩ কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও রয়েছে সিঙ্গেল চিপ ব্লুটুথ কলিং ফিচার। ওয়্যারলেস রেঞ্জে ১৮ মিটার পর্যন্ত কানেকশন পাওয়া সম্ভব। এই স্মার্টওয়াচে একটি ১.৬৯ ইঞ্চির TFT ডিসপ্লে রয়েছে। এর পাশাপাশি ১৫০-র বেশি ক্লাউড বেসড এবং কাস্টোমাইজড ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে। এছড়াও ১০০-র বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এর দাম ১৯৯৯ টাকা। অ্যামাজনের পাশাপাশি gonoise.com থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে Jet Black, Midnight Blue, Mist Grey, Olive Green, Rose Pink- এইসব রঙে।

আরও পড়ুন- ভারতে আসছে Tecno Camon 19 Pro Mondrian Edition, এই ফোনে থাকতে চলেছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget