এক্সপ্লোর

Facebook: তথ্য জোগাড় করে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ, ফেসবুকের বিরুদ্ধে তদন্তে ইউরোপীয় ইউনিয়ন

বিজ্ঞাপনের তথ্য সংক্রান্ত ইস্যুতে যে তদন্তের নির্দেশ।

ব্রাসেলস : ফেসবুকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বের সবথেকে বড় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক মার্কেটপ্লেসে বিজ্ঞাপনের তথ্য নেওয়ার নামে বিশ্বাসভঙ্গ করেছে বলেই অভিযোগ এনে ইউরোপীয় ইউনিয়ন তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযোগ, প্রতিদ্বন্দ্বীদের থেকে তথ্য জোগাড় করে ক্লাসিফায়েড বিজ্ঞাপনের প্রতিযোগিতায় অনৈতিক সুবিধা আদায় করে নিয়েছে ফেসবুক। একই অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু করছে ব্রিটেনও।

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র জানিয়েছেন, ফেসবুক নিজেদের ক্লাসিফায়েড বিজ্ঞাপনের জায়গা মার্কেটপ্লেস ব্যবহার করে গ্রাহকদের কাছে আলাদা করে পৌঁছনোর ব্যবস্থা করেছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে। ইউরোপীয় ইউনিয়নের অধীনে যে সোশ্যাল নেটওয়ার্কগুলি কাজ করে তাদেরকে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করেই গ্রাহকের কাছে পৌঁছতে হয় ক্লাসিফায়েড বিজ্ঞাপনের ক্ষেত্রে। ফেসবুক অন্য কোনও পথে সেটা করেছে কি না, তাও তদন্ত করে দেখা হবে। ব্রিটেনের পক্ষেও বলা হয়েছে, ফেসবুক অনৈতিক প্রভাব খাটিয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হবে।

ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মার্গারেট ভেস্টাগের বলেছেন, 'গ্রাহকদের থেকে বিপুল পরিমাণে তথ্য জোগাড় করে নেয় ফেসবুক। সেই বিপুল পরিমাণ তথ্য একত্রিত করার পাশাপাশি তা থেকে বিজ্ঞাপনের ক্ষেত্রে কোনও অনৈতিক সুবিধা তারা আদায় করে নিচ্ছে কি না, সেটাই খতিয়ে দেখা হবে।'

ফেসবুকের পক্ষ থেকে এখনও এই জোড়া তদন্তের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে, ফেসবুকের বিরুদ্ধে এই তদন্তের ফলে সোশ্যাল মিডিয়া সাইটগুলির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দ্বন্দ্ব নতুন করে বাড়াতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গ্রাহকদের তথ্য যাতে অক্ষত থাকে সেই নিয়ে একাধিক বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জায়ান্টদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তারা।

এমনিতেই তথ্য সংক্রান্ত ইস্যুতে এমনিতেই গোটা বিশ্বেই খুব একটা সুবিধাজনক জায়গায় এই মুহূর্তে নেই ফেসবুক। বাড়তি তথ্য জোগাড় ও তা নিজেদের সুবিধায় অনৈতিকভাবে কাজে লাগানোর এই অভিযোগও উঠেছে বেশ কিছু জায়গায়। ভারতেও হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি সংক্রান্ত বিষয় ঘিরে অস্বস্তিতে মূল সংস্থা ফেসবুক।

 

 

সেরা শিরোনাম

iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
Dating App Romance Scam: ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
Financial Fraud: ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget