এক্সপ্লোর

FIFA World Cup 2022 Google Doodle: আর্জেন্তিনার জয়োৎসবে সামিল 'গুগল', বদলে গেল 'ডুডল'-র আদল

Google Argentina Win With Animated Doodle:নীল-সাদা জার্সির হাতে তৃতীয় বার ফুটবল বিশ্বকাপ ঝলমলিয়ে উঠতেই বদলে গেল গুগল 'ডুডল'। 'রংমিলান্তি' করে অ্যানিমেশনে সাজানো হল তাকে।

মেনলো পার্ক (ক্যালিফোর্নিয়া): নীল-সাদা জার্সির হাতে তৃতীয় বার ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) ঝলমলিয়ে উঠতেই বদলে গেল গুগল (Goggle) 'ডুডল' (Doodle)। 'রংমিলান্তি' করে অ্যানিমেশনে (animation) সাজানো হল তাকে। থিমের নাম? অবশ্যই 'Celebrating the 2022 World Cup Champions: Argentina'। 

'ডুডল' নিয়ে দু'কথা...
রবিবার সন্ধ্যা থেকে প্রায় মাঝরাত পর্যন্ত গোটা বিশ্ব প্রায় দম বন্ধ করে যে ফুটবল দেখেছে, তার 'রেশ' যে 'ডুডল'-এ পড়বে না এমনটা হতে পারে না। হয়নিও। ভারতীয় সময়ে সকাল হতে না হতেই বদলে গিয়েছে তার চেহারা। আর্জেন্তিনার ফুটবল দলের জার্সির রঙের সঙ্গে রং মিলিয়ে তৈরি হয়েছে 'ডুডল'। তবে সোনালি রঙের ছোঁয়া রয়েছে তাতে। 'ওয়ার্ল্ড কাপ'-র রং বলে কথা!  কিন্তু শুধু কি তাই?

লিওনেল মেসির 'গোল্ডেন বল'-র অনুষঙ্গ কি একেবারেই আসেনি ডুডল-কর্তাদের মাথায়? ভক্তকূলে উচ্ছ্বাসের পাশাপাশি জল্পনার ঢেউ। বস্তুত, গত কালের খেলা নিয়ে উন্মাদনার পারদ এতটাই চড়েছিল যে গত ২৫ বছরে গুগলের সমস্ত 'ট্র্যাফিক'-র রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 

ফিরে দেখা...
'ডুডল' প্রসঙ্গে একটি ছোট ঘটনার কথা এদিন মাঝেমধ্যেই ফিরে এসেছে নেটিজেনদের মধ্যে। 'আপনার হাতে কত ক্ষমতা রয়েছে? আপনি কি একদিনের জন্য গুগল ডুডলকে আইআইটি কেজিপি ভবনের (খড়্গপুর আইআইটি)  আদলে পাল্টে দিতে পারেন?', গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইকে এমনই একটি প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এক বার। ঈষৎ হেসে তিনি জানান, বিশ্বের অন্যতম দাপুটে প্রযুক্তি সংস্থার নিয়মনীতি এমন ভাবেই তৈরি যে তিনি একা কোনও সিদ্ধান্ত নিতে বা বাস্তবায়িত করতে পারেন না। কোন ক্ষেত্রে এবং কেন ডুডল বদলাবে, সে ব্যাপারে নির্দিষ্ট নিয়ম রয়েছে, প্রাক্তনী হিসেবে আইআইটি কেজিপি-র এক অনুষ্ঠানেই জানিয়েছিলেন সুন্দর পিচাই। নিঃসন্দেহে ফুটবল বিশ্বকাপের 'গ্র্যান্ড ফিনালে' সেই নিয়মনীতির ষোলোর আনার উপর আঠারো আনা পূরণ করেছে। গত কাল আর্জেন্তিনার জয়ের পর প্রায় ২০ বছরের খরা কাটিয়ে লাতিন আমেরিকায় ফিরেছে ফুটবল বিশ্বকাপ। মেসি-মহোৎসবে মেতে দুনিয়া। তার এবার প্রতিফলন 'ডুডল'-এও।   

আরও পড়ুন:'তোমাদের জন্য গর্বিত আমরা', এমবাপেকে জড়িয়ে ধরে বললেন ইমানুয়েল মাঁকর

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget