এক্সপ্লোর

Smartphone Tips: থমকে যাচ্ছে স্মার্টফোন ? মিনিটে সুপারফাস্ট করার রইল ৬টি উপায়

Smartphone Hang Solution: নিত্যদিন অনেকেই এই সমস্যার মুখোমুখি হন। চলতে-চলতে থমকে যায় ফোন।


Smartphone Hang Solution: নিত্যদিন অনেকেই এই সমস্যার মুখোমুখি হন। চলতে চলতে থমকে যায় ফোন। জরুরি প্রয়োজন থাকলেও সেই সময় কল করা যায় না কাউকে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে করতে পারেন এই ৬ কাজ। 

Smartphone Tips: সহজেই গতি বাড়াতে পারেন স্মার্টফোনের
আজকাল স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। নিত্যদিন ব্যবহারের ফলে একটা সময় কর্মক্ষমতা অনেকটাই কমে আসে এই ফোনগুলির। সেই সময় ফোনের গতি নিয়ে স্বাভাবিকভাবেই বিরক্ত হতে হয় আপনাকে। বিশেষ করে একবার ফোন হ্যাং করলে সমস্যার শেষ থাকে না। তবে এই কয়েকটি সহজ ধাপে কয়েক মিনিটের মধ্যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়াতে পারেন। জেনে নিন কী সেই ৬ উপায়।

1) ব্যাকগ্রাউন্ডের অ্যাপ বন্ধ করুন

অনেক সময় আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে প্রচুর অ্যাপ আপডেট হতে থাকে। যা ফোনের কর্মক্ষমতায় প্রভাব বিস্তার করে। আপনি ম্যানুয়ালি এটি নিয়ন্ত্রণ করতে পারেন।

আপনার ফোনের সেটিংস অপশনে যান।

ডেভেলপার অপশনগুলিতে ক্লিক করুন।

এবার লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস নির্বাচন করুন।

2) অপ্রয়োজনীয় অ্যাপগুলি ফোন থেকে সরান

এমনিতেই স্মার্টফোনে প্রচুর ব্লোটওয়্যার থাকে। যা আপনার কাজে নাও লাগতে পারে। এছাড়াও আপনি হয়তো এমন কিছু অ্যাপ ইন্সটল করেছেন যা আর ব্যবহার করেন না। এই সব অ্যাপগুলি আপনার ফোনের ভিতরে অহেতুক জায়গা নিয়ে থাকে। ক্যাশে পরিষ্কার করে ও ওই অ্যাপগুলি আপনার স্মার্টফোন থেকে আনইনস্টল করুন৷

3) আপনার ক্যাশে পরিষ্কার করুন

আপনার ফোনের ক্যাশে সবসময় পরিষ্কার রাখতে হবে। অনেক জাঙ্ক ফাইল এই ক্যাশে তৈরি করে ও আপনার ফোন হ্যাং বা স্লো করে দেয়। ক্যাশে সাফ করার জন্য অ্যাপগুলি আপনার ফোনে ডাউনলোড করা যেতে পারে। আপনি নিজেও এই কাজ করতে পারেন।

আপনার ফোনের সেটিংস অপশনে যান।

স্টোরেজ ডেটা নির্বাচন করুন।

আপনি cache data অপশন দেখতে পাবেন।
 
ওকে ক্লিক করুন ও আপনার ক্যাশে পরিষ্কার করুন।

4) Android Apps ইন্যাক্টিভ করুন

আপনার স্মার্টফোনে সাধারণত অনেকগুলি প্রি-ইনস্টল অ্যাপ থাকে। যার মধ্যে কিছু আপনার কাজে নাই লাগতে পারে। শুধু সেই অ্যাপগুলি থেকে পরিত্রাণ পেতে আপনার এই পদক্ষেপগুলি করা উচিত।

আপনার ফোনের সেটিংস অপশনে যান।

Application Manager অপশনে ক্লিক করুন।

এবার আপনার ফোনের অ্যাপ তালিকা নির্বাচন করুন।
 
সব অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন।

5) অ্যানিমেশন ইন্যাক্টিভ করুন

লাইভ ওয়াল পেপার বা অ্যানিমেশনও আপনার ফোনের গতি কমিয়ে দেয়। আপনাকে এই পরিষেবাগুলি নিষ্ক্রিয় করতে হবে। এটি করার জন্য, নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন.

আপনার ফোনের সেটিংস অপশনে যান। 
এবার ডেভেলপার অপশনে যান।

আপনি Window Animation Scale ও Transition Animation Scale এর অপশন দেখতে পাবেন।
 
0.5x এই অপশন নির্বাচন করুন। এতে আপনার ফোনের গতি বৃদ্ধি পাবে।

6) লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন না

লাইভ ওয়ালপেপার দেখতে দারুণ লাগলেও তা ফোনের হতি কমিয়ে দেয়। এটি CPU ও ব্যাটারির উপর চাপ সৃষ্টি করে। যার ফলে ডিভাইসটির গতি কমে যায়। আপনার ডিভাইসে ফোন ওয়ালপেপার হিসাবে একটি স্টিল ছবি সেট করুন।

আরও পড়ুন : Aadhaar Card Download: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই করুন আধার ডাউনলোড, জানেন এই পদ্ধতি ?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget