এক্সপ্লোর

Mi11 Ultra Phone: ফ্ল্যাগশিপ Mi11 Ultra আনল শাওমি, জেনে নিন কত দাম ফোনের ?

Mi11 Ultra Phone Launch: করোনাকালে লাইভ ইভেন্টের ঝুঁকি নিল না কোম্পানি। ভার্চুয়াল ইভেন্টে আত্মপ্রকাশ ঘটল কোম্পানির ফ্ল্যাগশিপ Mi11 সিরিজের। শাওমির এই ফোনগুলি নিয়ে উৎসাহ ছিল বহুদিন ধরেই। অবশেষে বাজারে এল Mi11 Ultra,Mi 11x ও Mi 11x Pro।

করোনাকালে লাইভ ইভেন্টের ঝুঁকি নিল না কোম্পানি। ভার্চুয়াল ইভেন্টে আত্মপ্রকাশ ঘটল কোম্পানির ফ্ল্যাগশিপ Mi11 সিরিজের। শাওমির এই ফোনগুলি নিয়ে উৎসাহ ছিল বহুদিন ধরেই। অবশেষে বাজারে এল Mi11 Ultra,Mi 11x ও Mi 11x Pro।

কিছু টেকসাইটে আগেই ফাঁস হয়ে গিয়েছিল স্পেসিফিকেশন। যদিও আনুষ্ঠানিক উদ্বোধন ছিল সময়ের অপেক্ষা। অবশেষে ভারতে কোম্পানির Mi11 Ultra,Mi 11x ও Mi 11x Pro আনল চিনা সংস্থা। যার মধ্যে Mi11 Ultra কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন। স্বাভাবিকভাবেই এই প্রিমিয়াম ফোনের দাম রাখা হয়েছে সবথেকে বেশি।কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনের পাশাপাশি Mi 11x ও Mi 11x Pro-কে কোম্পানির মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ কিলার হিসাবে তুলে ধরা হয়েছে। কোম্পানির অন্যতম সেরা মডেলের মাধ্যমে One Plus 9Pro ছাড়াও Samsung S21 Ultra-র সঙ্গে প্রতিয়োগিতায় নামছে এই সংস্থা।

এই তিন ফোনের মধ্যে কোম্পানির Mi11 Ultra-য় রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ৬৭ ওয়াটের ওয়ারলেস ফাস্ট চার্জিং। ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি।তবে এই ফোনের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর ক্যামেরা সেন্সর। বিশ্বের সবথেকে বড় ক্যামেরা সেন্সর রয়েছে এই ফোনে। যা বাকি সবার থেকে এগিয়ে রাখছে কোম্পানির ফ্ল্যাগশিপকে। Mi11 Ultra-র ১২জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৬৯.৯৯০ টাকা।

Mi11 Ultra-র স্পেসিফিকেশন

শাওমির এই ফ্ল্যাগশিপে রয়েছে ৬.৮ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন। ১২০ হার্টজ রিফ্রেস রেটের সঙ্গে রয়েছে কোয়াডএইচডি ডিসপ্লে। ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন। ফোনে সর্বোচ্চ ১২ জিবি এলপি ডিডিআর র্যাম ছাড়াও থাকছে ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার জন্য দেওয়া হয়েছে ৪৮ মেগপিক্সেলের সেন্সর। এছাড়াও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সেলফির জন্য দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সলের পাঞ্চ হোল ক্যামেরা।

কী থাকছে Mi 11x ও Mi 11x Pro-তে ?

Redme K40 ও Redme K40 Pro-এর প্রায় একই স্পেসিফিকেশন রয়েছে Mi 11x ও Mi 11x Pro-তে। ডিসপ্লের ক্ষেত্রে দুটি ফোনই ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড স্ক্রিন দিয়েছে কোম্পানি। ৪৫২০ এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে।৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে দুই ফোনে। এছাড়াও আছে ২০ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা। 

 
প্রো মডেলে যথাক্রমে ১০৮ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর দিয়েছে শাওমি। এছাড়াও ৮ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে দুটি মডেলেই। রয়েছে ৫ মেগাপিক্সলের ম্যাক্রো লেন্স । এক্ষেত্রে Mi11xএর প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সলের। বাদবাকি দুটো ক্যামেরা রয়েছে সেই ৮ ও ৫ মেগাপিক্সল।

Mi11x-এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এতে রয়েছে ৬ জিবি ও ১২৮ জিবির ইন্টারনাল স্টোরেজ। Mi 11x Pro-র ৮ জিবি,১২৮ জিবির দাম পড়ছে ৩৯,৯৯০ টাকা। এছাড়াও দুই ফোনেই রয়েছে আরও কিছু ভেরিয়েন্ট।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget