এক্সপ্লোর

Oppo Reno 8 Series: ভারতে আসছে ওপ্পো রেনো ৮ সিরিজ, কবে লঞ্চ হতে পারে?

Oppo Reno 8 Series Phone: ভারতে ওপ্পো রেনো ৮ রেগুলার এবং ওপ্পো রেনো ৮ প্রো- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

কলকাতা: ওপ্পো রেনো ৮ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে আগামী ২১ জুলাই ওপ্পো রেনো ৮ সিরিজের স্মার্টফোন দেশে লঞ্চ হতে পারে। ওপ্পো রেনো ৮ এবং ওপ্পো রেনো ৮ প্রো- এই দুই স্মার্টফোন লঞ্চ হবে ভারতে। ওপ্পো সংস্থা জানিয়েছে তাদের রেনো ৮ সিরিজের প্রো মডেলে কোম্পানির বিশেষ MariSilicon X imaging চিপ থাকতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে ওপ্পো রেনো ৮ সিরিজের মোট তিনটি ফোন লঞ্চ হয়েছিল। সেগুলি হল ওপ্পো রেনো ৮, ওপ্পো রেনো ৮ প্রো এবং ওপ্পো রেনো ৮ প্রো প্লাস। এই ‘প্রো প্লাস’ মডেল দেশে লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি।  

ওপ্পো রেনো ৮ সিরিজের ফোন যে ভারতে আসবে তা ইতিমধ্যেই ট্যুইটারে জানিয়েছে সংস্থা। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, ওপ্পো রেনো ৮ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার চিনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ৮ প্রো মডেলের মতোই হবে। তবে ওপ্পো রেনো ৮ প্রো ফোনের ভারতীয় মডেলের ফিচার কেমন হবে তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ৮ প্রো ফোন সম্ভবত ওপ্পো রেনো প্রো প্লাস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ভারতে লঞ্চ হতে চলা এই প্রো ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর থাকতে পারে।  

ওপ্পো সংস্থা তাদের রেনো ৮ এবং রেনো ৮ প্রো ফোনের মূল স্পেসিফিকেশন যথাক্রমে ৫ এবং ১১ জুলাই প্রকাশ করবে বলে শোনা গিয়েছে। ওপ্পো রেনো ৮ সিরিজের এইসব ফোন আসলে ক্যামেরা সেন্ট্রিক মডেল। অর্থাৎ ক্যামেরা ফিচারের দিকে বিশেষ নজর দিয়েছে নির্মাতারা। ২১ জুলাই ছাড়া এই স্মার্টফোন সিরিজের ভারতে লঞ্চ হওয়ার আরও একটি দিন শোনা হয়েছে, সেটি হল ১৮ জুলাই। ওপ্পো রেনো ৮ সিরিজের ভারতে লঞ্চের সঠিক দিনক্ষণ জানা না গেলেও, এই সিরিজের ফোন যে দেশে লঞ্চ হবে তা স্পষ্ট।

ওপ্পো রেনো ৮ রেগুলার মডেলে ৬।৪৩ ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে ওপ্পো রেনো ৮ প্রো মডেলের থাকতে পারে একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ই৪ ডিসপ্লে। দুটো ফোনে ৮০ ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- শুরু হতে চলেছে নাথিং ফোন ১- এর প্রি-বুকিং, দাম কত হতে পারে?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget