এক্সপ্লোর

Redmi laptop Update: ১০ ঘণ্টার ব্যাটারি লাইফ, দেশে প্রথম রেডমিবুক আনছে শাওমি

গত বছরই 'মি' ব্র্যান্ডের ল্যাপটপ ভারতীয় বাজারে এনেছিল শাওমি। কিছুদিন ধরেই রেডবুকের তথ্য ফাঁস করছিল চিনা কোম্পানি। যদিও ল্যাপটপের বিষয়ে বিশদে কিছু জানায়নি শাওমি।

নয়াদিল্লি: ফোনের বাজারে জনপ্রিয়তা পাওয়ার পর এবার ভারতে ল্যাপটপ মার্কেটে পা রাখছে শাওমি। মঙ্গলবার ৩ অগাস্ট দেশে রেডমিবুক লঞ্চ করবে চিনের 'টেক জায়ান্ট'।

গত বছরই 'মি' ব্র্যান্ডের ল্যাপটপ ভারতীয় বাজারে এনেছিল শাওমি। কিছুদিন ধরেই রেডমিবুকের তথ্য ফাঁস করছিল চিনা কোম্পানি। যদিও ল্যাপটপের বিষয়ে বিশদে কিছু জানায়নি কোম্পানি। ক্রেতার মনে কৌতূহল তৈরি করতে গোপন রাখা হয়েছে স্পেসিফিকেশন। অবশেষে অপেক্ষার দিন শেষ হতে চলেছে। কোভিডকালের কথা মাথায় রেখে ভার্চুয়ালেই হবে এই লঞ্চ ইভেন্ট।

প্রতিযোগী কোম্পানিগুলির সঙ্গে দৌড়ে এক এক করে নিজের প্রোডাক্ট লঞ্চ করেছে রেডমি। গত বছর স্মার্ট ফোনের পাশাপাশি পাওয়ার ব্যাঙ্ক, ইয়ার বাডস, স্মার্ট ব্যান্ড লঞ্চ করে রেডমি। চলতি বছরে সম্প্রতি স্মার্ট টিভি লঞ্চ করেছে কোম্পানি। এবার রেডমির হাত ধরে ল্যাপটপ আনছে শাওমি। টেক ব্লগারদের মতে, অন্যদের থেকে আলাদা ফিচার দিয়ে নতুন ব্র্যান্ডে চমক দেবে কোম্পানি।

RedmiBook-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টেক সাইটগুলির খবর সত্যি হলে, ১৫ ইঞ্চির ল্যাপটপ আনতে চলেছে রেডমি। ল্যাপটপে ফুল এইচডি ডিসপ্লে ছাড়াও প্রায় বেজেললেস স্ক্রিন দেওয়া হতে পারে। নতুন ল্যাপটপে ডুয়েলব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ফাইভ, ইউএসবি টাইপ-এ, বি, সি ছাড়াও এইচডিএমআই কানেকটার দেওয়া হতে পারে ল্যাপটপে। উইন্ডোজ ১০ দিয়ে যাত্রা শুরু করলেও উইন্ডোজ ইলেভেনে পরবর্তীকালে চলবে রেডমিবুক।

ইন্টেলের আই-৩, আই-৫ টাইগারলেক ১১ জেনারেশন প্রসেসর থাকতে পারে রেডমির এই ল্যাপবুকে। ৮ জিবি RAM-এর সঙ্গে ৫১২ জিবি এসএসডি স্টোরেজ থাকছে নতুন ডিভাইসে। সব মিলিয়ে ১০ ঘণ্টার ব্যাটারি লাইফ দেওয়ার দাবি করছে রেডমিবুক। তবে এসবই ল্যাপটপের সম্ভাব্য স্পেসিফিকেশন।

RedmiBook-এর সম্ভাব্য দাম
 
টেক সাইটগুলোর মতে, স্পেসিফিকেশন অনুযায়ী ৫০,০০০ টাকার মধ্যেই দাম হতে পারে এই ল্যাপটপের। তবে প্রতিযোগী কোম্পানিগুলির কথা মাথায় রেখে কম লাভে এই ল্যাপটাপ ছাড়তে পারে কোম্পানি। সেক্ষেত্রে ৪০,০০০ টাকা দাম হলেও অবাক হওয়া কিছু নেই। শোনা যাচ্ছে, মূলত, ছাত্র, ক্যাজুয়াল ইউজারদের জন্যই এই ল্যাপটপ আনছে কোম্পানি। তবে অফিস কর্মীদের কথাও মাথায় রাখা হয়েছে।  

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget