এক্সপ্লোর

Girlfriend Harly Malware: এই 'গার্লফ্রেন্ড' থাকলে মিনিটে খালি হবে অ্যাকাউন্ট, মোবাইলের জন্য খুবই বিপজ্জনক

Malware Attack: এই এক ভাইরাস বদলে দিতে পারে আপনার অ্যাকাউন্টের হাল। কোনওক্রমে মোবাইলে ঢুকতে পারলেই নিমেষে উধাও হবে আপনার টাকা।

Malware Attack: এই এক ভাইরাস বদলে দিতে পারে আপনার অ্যাকাউন্টের হাল। কোনওক্রমে মোবাইলে ঢুকতে পারলেই নিমেষে উধাও হবে আপনার টাকা। বিপজ্জনক এই ভাইরাসটির নাম হার্লি ম্যালওয়্যার।

Girlfriend Harly Malware: আসলে কী এই হার্লি ?
হারলি ম্যালওয়্যার হল একটি ভাইরাস যা 'গার্লফ্রেন্ড' ভাইরাস নামেও পরিচিত। যা আজকাল ব্যবহারকারীদের মোবাইলে ঢুকে ব্যাঙ্কিং তথ্য চুরি করছে৷ সম্প্রতি এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, MakeUseOf। যেখানে বলা হয়েছে, গুগল প্লে স্টোরের হার্লে ম্যালওয়্যারটি ডিসি কমিকস ইউনিভার্স জোকার হার্লে কুইজের কাল্পনিক বান্ধবীর নামে নামকরণ করা হয়েছে। তাই এই ভাইরাসটি 'গার্লফ্রেন্ড' ভাইরাস নামেও পরিচিত। 

তথ্য বলছে, এখনও পর্যন্ত বহু অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা তুলেছে এই ভাইরাস। এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য খুবই বিপজ্জনক। আসলে এটি কিছু আসল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনে পৌঁছয়। পরে ফোনে থাকা ব্যাঙ্কিং বিবরণ চুরি করে। হ্যাকাররা এটিকে এমনভাবে কোডিং করেছে, যাতে দূর থেকে কমান্ড দিয়ে এই ভাইরাস পরিচালনা করা যায়। জেনে নিন, কীভাবে এই ভাইরাস কাজ করে।

Harly Malware এইভাবে কাজ করে

এই ভাইরাস খুবই বিপজ্জনক। এই ম্যালওয়্যার ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই যেকোনও পরিষেবার জন্য সাইন আপ করে। তারপরে ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেয়। এই ভাইরাসটি ব্যবহারকারীদের ফোন থেকে কোনও পরিষেবা বা ওটিটি সাবস্ক্রিপশনের জন্য ডিজাইন করা হয়েছে। কোনও অনুমতি ছাড়াই এই পরিষেবা চার্জ ব্যবহারকারীর ফোনের বিলে যোগ করে দেয় এই গার্লফ্রেন্ড ভাইরাস। যার ফলে মাসের শেষে বাজাটের থেকে অনেক বেশি টাকা কাটা যায় আপনার। যেকোনও পরিষেবা সক্রিয় করতে ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমে একটি যাচাইকরণ কোড বা বার্তা পান বা ব্যবহারকারী যাচাইকরণের জন্য একটি কল পান। এই ক্ষেত্রে এই ম্যালওয়্যারটি আপনার ফোনের যাচাইকরণের এসএমএস আটকে দেয় ও নিজেই তা যাচাই করে।

হার্লি ম্যালওয়্যার এড়াবেন কীভাবে ?

আপনার ফোনকে বিপজ্জনক ম্যালওয়্যার বা ভাইরাস থেকে রক্ষা করতে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না। এছাড়াও, মনে রাখবেন Google Play Store থেকে কেবল সেই অ্যাপগুলি ডাউনলোড করুন যেগুলি Google Play Store দ্বারা যাচাই করা হয়েছে ও ডাউনলোড করার আগে এটি পরীক্ষা করে দেখুন। এর সঙ্গে যেকোনও অ্যাপট ডাউনলোড করার আগে এর রেটিং ও রিভিউগুলি দেখে নিন। 

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget