এক্সপ্লোর

Gmail Down : কাজের সময় ডাউন G-mail ! মেল পড়তে না পেরে বিপাকে ব্যবহারকারীরা

সকালে Gmail বিভ্রাট ! লক্ষ লক্ষ মানুষ জি-মেল খুলতে গিয়ে থতমত। খোলা যাচ্ছে না ইনবক্স ।

নয়া দিল্লি: বৃহস্পতিবার সকাল সকাল Gmail বিভ্রাট ! লক্ষ লক্ষ মানুষ জি-মেল খুলতে গিয়ে থতমত। খোলা যাচ্ছে না ইনবক্স ।  পড়া যাচ্ছে না মেল। যাঁরা ওয়েবে নিয়মিত Gmail অ্যাপ ব্যবহার করেন, এমন অনেকেই এই সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করেন।   এমনকি যাঁরা Google-এ Workspace অ্যাকাউন্টও রয়েছে, তাঁরাও একই সমস্যার মুখোুখি হন। 

ভারত এবং অন্যান্য কয়েকটি দেশে Gmail ব্যবহারকারীরা একই রকম সমস্যার কথা জানান।  Downdetector.in  ওয়েবসাইট অনুসারে বৃস্পতিবার সকাল ১১:০০ টায় এই সংস্যা শুরু হয়। অফিসে ওই সময়টি স্বাভাবিকভাবেই কাজের চাপ বেশি থাকে। আর এই সময়ই জিমেল খুলতে না পারায় নাজেহাল হন অনেকেই। সোশ্যাল মিডিয়া জুড়ে হইহই পড়ে যায়। কাজের সময় ইমেল না খুলতে পেরে অসুবিধেয় পড়েন অনেকেই। বহুজনেরই গুরুত্বপূর্ণ তথ্য, প্রেজেন্টেশন, শিডিউল , চ্যাট সেভ করা থাকে গুগল অ্যাকাউন্টে। তাই প্রয়োজনে ইমেল খুলতে না পেরে সমস্যায় পড়ে যান অনেকেই। 

  Downdetector.in অনুসারে, এই বিভ্রাটটি প্রায় এক ঘন্টা মতো চলে। তখন স্বস্তির নিশ্বাস ফেলেন অনেকে।  দুপুর ১২ টা নাগাদ আবার ঠিক ভাবে কাজ করতে শুরু করে জিমেল।  দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা এবং আরও অনেক শহরেই পরিষেবাটি বিঘ্নিত হয় বলে জানা গিয়েছে। জিমেল ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সমস্যার কথাও যেমন জানান, তেমনই সমস্যা মিটে গেলেও তার আপডেট দেন।    

Google এর তরফে এই বিভ্রাটের পিছনে কোনো কারণ জানানো হয়নি।  এই ডাউন টাইম জিমেলের মোট ব্যবহারকারীর সংখ্যার নিরিখে অনেকটাই ছোট অংশকে প্রভাবিত করেছে।  Google এ বিষয়ে কোনো আপডেট দেয় কি না, তা নজরে রাখা হচ্ছে।             

Gmail একটি ফ্রি ই-মেল সার্ভিস । Google এই পরিষেবা প্রদান করে। Gmail এ অ্যাকাউন্ট থাকলে  ইমেলগুলি ক্লাউডে নিরাপদে সংরক্ষণ করা হয় বলে গুগলের দাবি। যে কোনও ওয়েব ব্রাউজারের মাধ্যমে যেকোনো কম্পিউটার বা ডিভাইস থেকে জিমেল বার্তা পড়া যেতে পারে। অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি থাকলে, সরাসরি Gmail থেকে Google Meet-এ যোগ দিতে বা ভিডিও মিটিং শুরু করা যেতে পারে । Gmail ইনবক্সে Google Chat যোগ করে,তা থেকে সরাসরি Gmail-এ চ্যাটের সমস্ত বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে ।             

 

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget