এক্সপ্লোর

Gmail: জিমেলে স্টোরেজ 'ফুল' হয়ে গিয়েছে? কীভাবে ফাঁকা করবেন, জেনে নিন সহজ পদ্ধতি

Gmail Storage Free: টেক জায়ান্ট গুগলের গুরুত্বপূর্ণ পরিষেবা জিমেলে কীভাবে স্টোরেজ খালি করবেন, জেনে নিন।

Gmail: বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন জিমেল (Gmail)। টেক জায়ান্ট গুগলের (Google) এই সার্ভিসে অভ্যস্ত প্রায় সকলেই। শুধুমাত্র ব্যক্তিগত কাজে নয়, কর্মক্ষেত্রে অর্থাৎ অফিশিয়াল ভাবেও ব্যবহার করা যায় জিমেল। গুগলের এই মেল পরিষেবার ক্ষেত্রে এক ছাতার তলায় পাওয়া যায় একাধিক সুবিধা। এর পাশাপাশি ইউজারদের ১৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ স্পেসও দিয়ে থাকে। সব ধরনের সার্ভিসের জন্য মোট ১৫ জিবি ফ্রি স্টোরেজ থাকে। গুগল ফটো (Google Photos) আর গুগল ড্রাইভের (Google Drive) ক্ষেত্রেই বেশিরভাগ ফ্রি স্টোরেজ (Free Storage) যুক্ত থাকে।

আপনি যদি দীর্ঘদিন ধরে গুগলের এই জিমেল পরিষেবা ব্যবহার করেন এবং অপ্রয়োজনীয় ইমেল মুছে না ফেলেন তাহলে ক্লাউড স্টোরেজ স্পেসের অনেকটা জায়গা দরকারি নয় এমন জিনিসে ভরে থাকবে। তাই কতটা স্টোরেজ ফাঁকা রয়েছে, কী কী ইমেল অপ্রয়োজনীয় রয়েছে তা নজরে রাখা দরকার। নির্দিষ্ট সময়ান্তরে এই বিষয়টা খেয়াল রাখলে কখনই স্টোরেজ স্পেসের ঘাটতি পড়বে না। অর্থাৎ এমন অবস্থা হবে সে স্টোরেজ একদফম তলানিতে গিয়ে ঠেকেছে।

জিমেলে কীভাবে স্টোরেজ স্পেস তৈরি করবেন

  • ফোনের মাধ্যমেই এই কাজ করা সম্ভব। প্রথমে স্মার্টফোনে জিমেল খুলতে হবে। তারপর নিজের প্রোফাইলে আইকনের উপর ট্যাপ করতে হবে। স্ক্রিনের ফোনের স্ক্রিনে ডানদিকের কোণে এই আইকন থাকে।
  • এই আইকনে ট্যাপ করার পরেই একটি ক্লাউড আইকন দেখতে পাবেন ইউজাররা। সেখানেই লেখা থাকবে কতটা স্টোরেজ স্পেস খরচ হয়েছে।
  • এবার ওই ক্লাউডে আইকনে ট্যাপ করলে ইউজার আরও বিস্তারিত তথ্য পাবেন। অর্থাৎ গুগলের কোন সার্ভিসের ফলে কতটা স্টোরেজ খরচ হয়েছে সেটা দেখা যাবে। এখানে গুগলের তরফে একটি গ্রাফও দেখানো হবে।
  • এখানে ‘clean up space’ অপশন দেখতে পাবেন ইউজাররা। এই বাটনে ট্যাপ করলে স্টোরেজ ম্যানেজার টুল অ্যাকসেস করা যাবে। এখানে আবার ‘large items’ বলে একটি বিভাগ দেখতে পাবেন। এখানে বড় সাইজের ফাইলগুলো দেখার পাশাপাশি ডিলিট করার সুবিধাও পাওয়া যাবে। বড় সাইজের ফাইল ডিলিট করলে একসঙ্গে অনেকটা স্টোরেজ ফাঁকা হয়ে যাবে।
  • ‘large items’ লেখার তলায় থাকা বক্সে ক্লিক করলেই সমস্ত ফাইলের তালিকা দেখা যাবে। এই ফাইলগুলি ট্যাপ করে ইউজার বিস্তারিত তথ্যও জেনে নিতে পারবেন। তারপর সিলেক্ট করে সহজেই ডিলিট করে দেওয়া যাবে।

আরও পড়ুন- প্লে স্টোর, অ্যাপ স্টোর থেকে সরল PUBG, নিষেধাজ্ঞা না অন্য কারণ ?

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget