এক্সপ্লোর

Google Meet: গুগল মিটে স্লাইডের সঙ্গে দেখা যাবে স্পিকারের নোটও, ইউজারদের সুবিধায় হাজির নতুন ফিচার

Google Meet New Feature: গুগল মিটের এই ফিচারের উপর অ্যাডমিনের নিয়ন্ত্রণ নেই। ইউজারদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে না।

Google Meet: গুগল মিটে (Google Meet) যুক্ত হতে চলেছে নতুন ফিচার। টেক জায়ান্ট (Tech Giant) গুগল ঘোষণা করেছে এবার গুগল মিটে ইউজাররা স্পিকার নোট (Speaker Note) দেখতে পাবেন। গুগল স্লাইড পরিবেশন করার সময় এই স্পিকার নোট দেখা যাবে। জানা গিয়েছে, গুগল স্লাইডের কন্ট্রোল বারের মধ্যে থাকবে স্পিকার নোটস বাটন। ইউজারদের শুধু সেই বাটনে ক্লিক করতে হবে। তাহলেই গুগল মিটে স্লাইড প্রদর্শনের সময় স্পিকার নোট দেখা যাবে। নতুন এই ফিচারের সাহায্যে ইউজাররা অনেক সুবিধা পাবেন। সবার আগে যেটা হবে যে যেকোনও স্লাইড প্রদর্শনের সময় একবার স্লাইড একবার নোটসে হাতড়াতে হবে না ইউজারদের। একসঙ্গেই দুটো পাওয়া যাবে। তাই একবার স্লাইড এবং একবার নোটের মধ্যে হাতড়াতে না হওয়ায় আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজ সবাইকে দেখাতে পারবেন ইউজার। আর স্লাইড এবং স্পিকার নোট একসঙ্গে দেখা যাওয়ার ফলে গুগল মিটে একসঙ্গে অনেক ইউজার আগ্রহ নিয়ে যুক্ত হবেন। গুগল মিটের এই ফিচারের উপর অ্যাডমিনের নিয়ন্ত্রণ নেই। ইউজারদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে না। গত বছর অক্টোবর মাসে গুগল মিটে গুগল স্লাইড দেখানোর ফিচার চালু হয়েছিল। এবার তার সঙ্গে স্পিকার নোটও দেখতে পাবেন ইউজাররা।

গুগল মিট (Google Meet)- টেক জায়ান্ট গুগলের (Tech Giant Google) এই অ্যাপের সঙ্গে বর্তমানে প্রায় সকলেই পরিচিত। যাঁরা গুগলের এই মিট অ্যাপ সম্পর্কে আগে কিছু জানতেন না, করোনাকাল এবং তার পরবর্তী পর্যায়ে সকলেই এই অ্যাপের সম্পর্কে জেনে গিয়েছেন। কারণ লকডাউনের সময় অফিস-মিটিংগুলোর অন্যতম মাধ্যম ছিল এই গুগল মিট। বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই কমলেও গুগল মিট এখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। এবার এই গুগল মিট অ্যাপেই যুক্ত হতে চলেছে নতুন একটি ফিচার। শোনা গিয়েছে, এই নতুন ফিচারের সাহায্যে গুগল মিট ব্যবহারকারীরা তাঁদের মিটিং ইউটিউবে লাইভস্ট্রিম (YouTube Livestream) করতে পারবেন।

Google Message Group Chat: গুগল মেসেজে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার আগেই যুক্ত হয়েছে। তবে তা ছিল ওয়ান টু ওয়ান মেসেজের ক্ষেত্রে। এবার এই ফিচার গুগল মেসেজের গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও যুক্ত হচ্ছে। অর্থাৎ গুগল মেসেজের গ্রুপ চ্যাট এখন আরও সুরক্ষিত। কারণ এই মাধ্যমে যোগ হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার। আপাতত বিটা প্রোগ্রামের ক্ষেত্রেই চলছে এই পরীক্ষা নিরীক্ষা। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ওপেন বিটা ইউজারদের জন্য গ্রুপ চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের রোল আউট সম্পন্ন করেছে। মাসখানেক আগেই এই রোল আউট সম্পন্ন হয়েছে বলে শোনা গিয়েছে। গুগল মেসেজের এই ফিচারের সাহায্যে দু'জন ইউজারের মধ্যে one to one কথোপকথন আরও বেশি নিরাপদে থাকবে। কারণ সমস্ত মেসেজ থাকবে এনক্রিপটেড। ফলে তা একদম সুরক্ষিত থাকবে। কেবলমাত্র সেন্ডার এবং রেসিপিয়েন্ট অর্থাৎ যিনি মেসেজ পাঠাচ্ছেন এবং যাঁর কাছে মেসেজ যাচ্ছে, তাঁরাই এই মেসেজগুলো দেখতে পাবেন।

আরও পড়ুন- শুরু হয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল, কোন কোন ফোনে রয়েছে দুর্দান্ত অফার?

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget