এক্সপ্লোর

Google Pixel 7 Series: ভারতে লঞ্চ হবে গুগল পিক্সেল ৭ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে পারে?

Google Pixel Smartphone: ফ্লিপকার্টের মাইক্রোসাইটে গুগল পিক্সেল ৭ সিরিজের বেসিক এবং প্রো মডেলের নাম দেখা গিয়েছে। অর্থাৎ ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে ভারতে লঞ্চের পর।

Google Pixel 7 Series: গুগল পিক্সেল ৭ সিরিজের (Google Pixel 7 Series) ফোন লঞ্চ হবে ভারতে। সম্প্রতি একথা ঘোষণা করেছে গুগল ইন্ডিয়া (Google India)। গুগল পিক্সেল ৭ সিরিজে দুটো ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। গুগল পিক্সলে ৭ (Google Pixel 7) এবং গুগল পিক্সেল ৭ প্রো (Google Pixel 7 Pro)- এই দুই ফোন লঞ্চ হবে। আগামী ৬ অক্টোবর গ্লোবাল মার্কেটে এই দুই ফোন লঞ্চ হবে। সম্ভবত একই দিনে ভারতেও এই দুই ফোন লঞ্চ হবে। যদিও এই প্রসঙ্গে গুগল ইন্ডিয়া কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও। গুগল পিক্সেল ৭ সিরিজের এই দুই ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ওয়াচ। এর আগে শোনা গিয়েছিল, ৬ অক্টোবর থেকে গুগল পিক্সেল ৭ সিরিজের এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হতে পারে। আর ফোন বিক্রি শুরু হতে পারে ১৩ অক্টোবর থেকে। তবে গুগল কর্তৃপক্ষ এইসব তথ্যের কোনওটাই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি।

ফ্লিপকার্টের মাইক্রোসাইটে গুগল পিক্সেল ৭ সিরিজের বেসিক এবং প্রো মডেলের নাম দেখা গিয়েছে। অর্থাৎ ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে ভারতে লঞ্চের পর। গুগল ইন্ডিয়ার ট্যুইটারেও ঘোষণা করা হয়েছে যে গুগল পিক্সেল ৭ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ৬ অক্টোবর গুগলের ইভেন্ট ‘Made by Google'- ডেবিউ হবে গুগল পিক্সেল ৭ সিরিজের। নিউ ইয়র্ক সিটিতে এই ইভেন্ট আয়োজিত হবে। গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে গুগলের নিজস্ব Tensor G2 প্রসেসর বা চিপসেট থাকতে পারে। ৬ অক্টোবর গ্লোবাল মার্কেটের সঙ্গে সঙ্গে ভারতেও গুগল পিক্সেল ৭ সিরিজের দু'টি ফোন লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে। 

গুগল পিক্সেল ৭ সিরিজের ফোন কী কী থাকার সম্ভাবনা রয়েছে

  • গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে।
  • আগের তুলনায় এই সিরিজের প্রো মডেলে উজ্জ্বল ডিসপ্লে থাকতে পারে বলেও শোনা গিয়েছে। ডিসপ্লে সাইজও বড় হতে পারে আগের থেকে (গত বছর লঞ্চ হওয়া ফোনের তুলনায়)। পিক্সেল ৭ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
  • ফোনের ডিজাইনের আগের থেকে খুব পরিবর্তন হবে না। গুগল পিক্সেল ৭ সিরিজে ১১ মেগাপিক্সেলের একটি Samsung 3J1 সেনসর থাকতে পারে। সম্ভবত এটি ফ্রন্ট ক্যামেরা সেনসর হবে। ইন-ডিসপ্লে সেনসর থাকার কথাও শোনা গিয়েছে।

আরও পড়ুন- এই সপ্তাহেই ভারতে আসছে ভিভো ওয়াই১৬ ফোন, ফাঁস হল দাম

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget