এক্সপ্লোর

Vivo Y16: এই সপ্তাহেই ভারতে আসছে ভিভো ওয়াই১৬ ফোন, ফাঁস হল দাম

Vivo Y Series Smartphone: ভিভো ওয়াই১৬ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

Vivo Smartphone: ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series Smartphone) নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যেই, অগস্ট মাসে এই ফোন হংকংয়ে লঞ্চ হয়ে গিয়েছে। এবার ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই সিরিজের এই ফোন। শোনা যাচ্ছে, এবার ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই১৬ ফোন (Vivo Y16)। চলতি মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হবে। এই সপ্তাহেই ভিভোর নতুন ফোন ভারতে লঞ্চ হতে পারে। ভিভো ওয়াই১৬ ফোনের দাম মাঝামাঝি রেঞ্জে থাকবে বলে অনুমান করা হচ্ছে। এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ভিভো ওয়াই১৬ ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ভিভো ওয়াই সিরিজের এই ফোনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে ডিসপ্লের উপর। এছাড়াও এই ফোনে একটি ৬.৫১ ইঞ্চির LCD ডিসপ্লে থাকতে পারে। ভিভো ওয়াই১৬ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনাও রয়েছে।

ভিভো ওয়াই১৬ ফোনের সম্ভাব্য দাম

শোনা যাচ্ছে, ভারতে ভিভো ওয়াই১৬ ফোনের দাম হতে পারে ১২,৪৯৯ টাকা। যদিও ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। ভিভো ওয়াই সিরিজের এই ফোন কোন কোন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে তাও জানা যায়নি। কী কী রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে তাও জানা যায়নি। এর আগে নির্দিষ্ট কিছু দেশে- ফিলিপিন্স এবং হংকংয়ে ভিভো ওয়াই১৬ ফোন লঞ্চ হয়েছে।

ভিভো ওয়াই১৬ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • অ্যান্ড্রয়েড ১২ বেসড Funtouch OS 12 সাপোর্ট থাকতে পারে ভিভো ওয়াই সিরিজের এই ফোনে। এখানে থাকতে পারে একটি IPS LCD ডিসপ্লে যেখানে HD+ রেজোলিউশন পাওয়া যাবে।
  • ভিভো ওয়াই১৬ ফোনে Extended RAM 2.0 ফিচারের সাপোর্ট থাকতে পারে। এর সাহায্যে ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ১ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করেই এই র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। ফোনের সাইডে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর থাকতে পারে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন- আইফোন, স্যামসাং গ্যালাক্সি-সহ একাধিক নামিদামি সংস্থার ফোনে দুর্দান্ত ছাড় ফ্লিপকার্টের আসন্ন সেলে

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget