এক্সপ্লোর

Google Pixel 8a: গুগল পিক্সেল ৮এ ফোন কিনতে পারবেন ৪০ হাজার টাকার কমে? কীভাবে পাবেন এই বিপুল পরিমাণ ছাড়?

Google Pixel Phone: গুগল পিক্সেল ৮এ ফোনে রয়েছে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।

Google Pixel 8a: ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৮এ ফোন (Google Pixel 8a)। এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫২,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। ইতিমধ্যেই ফ্লিপকার্টের (Flipkart India) ওয়েবসাইটে গুগল পিক্সেল ৮এ ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে এবং ফোনের বিক্রি শুরু হবে আগামী ১৪ মে থেকে। লঞ্চের পরেই জানা গিয়েছে, গুগল পিক্সেল ৮এ ফোনের দামে রয়েছে ব্যাপক ছাড়। ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে এই ফোন।

কিন্তু কীভাবে? চলুন দেখে নেওয়া যাক গুগল পিক্সেল ৮এ ফোনের দামে এই বিপুল পরিমাণ ছাড় আপনি কীভাবে পাবেন

যদি ক্রেতারা গুগল পিক্সেল ৮এ ফোনের জন্য প্রি-অর্ডার করেন, তাহলে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে বেশ কিছু সুযোগ, সুবিধা পেতে পারেন যার ফলে দাম কমবে এই ফোনের। এসবিআই ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট ৪০০০ টাকা ছাড় রয়েছে। এর পাশাপাশি রয়েছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে গুগল পিক্সেল ৮এ ফোন কেনার সুযোগ। যদিও এক্ষেত্রে পুরনো ফোন কী অবস্থায় রয়েছে তার উপরে নির্ভর করবে ছাড়ের পরিমাণ। নির্দিষ্ট কিছু ফোনের পরিবর্তে গুগল পিক্সেল ৮এ ফোন কিনতে গেলে ক্রেতারা ৯০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন। এই সমস্ত ছাড় মিলিয়েই গুগল পিক্সেল ৮এ ফোনের দাম কমে হবে ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও প্রি-অর্ডার করার সময় গুগল পিক্সেল ৮এ ফোনের সঙ্গে পিক্সেল বাডস এ সিরিজ মাত্র ৯৯৯ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। 

গুগল পিক্সেল ৮এ ফোনের দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টের সঙ্গেই যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। Aloe, Bay, Obsidian, Porcelain- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৮এ ফোন। এই ফোন কেনার ক্ষেত্রে ১২ মাসের নো-কস্ট ইএমআই অপশন পাবেন ক্রেতারা। ৬.১ ইঞ্চির একটি Super Actua ডিসপ্লে রয়েছে গুগল পিক্সেল ৮এ ফোনে। এটি একটি OLED প্যানেল এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন শিল্ড। এই ফোনে রয়েছে গুগলের নিজস্ব টেনসর জি৩ (Tensor G3 Chipset) চিপসেট। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Features) যুক্ত একাধিক ফিচার। গুগল পিক্সেল ৮এ ফোনে রয়েছে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। গুগল পিক্সেল ৮এ ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

আরও পড়ুন- দ্রুত ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৬ সিরিজ, কোন ফোন লঞ্চ হতে পারে? 

রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget