এক্সপ্লোর

Google Chrome: অবিলম্বে গুগল ক্রোম আপডেট করুন, নাহলে বিপদ, সতর্কবার্তা কেন্দ্রের, কিন্তু কেন?

Google Chrome Update: CERT-In অবিলম্বে গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দিয়েছে। অর্থাৎ আপনার ডিভাইসে যেন গুগল ক্রোমের একদম লেটেস্ট আপডেট যুক্ত থাকে সেই দিকেই নজর দিতে বলা হয়েছে।

Google Chrome: গুগল ক্রোম (Google Chrome) ইউজারদের জন্য সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। যত তাড়াতাড়ি সম্ভব ব্রাউজার আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে Computer Emergency Response Team বা CERT-In। ভারতে সরকারের এই দল সম্প্রতি গুগল ইউজারদের জন্য সতর্কবার্তা জারি করেছে। CERT-In জানিয়েছে, গুগল ক্রোমের নির্দিষ্ট কিছু ভার্সানে একাধিক সমস্যা দেখা দিচ্ছে যার ফলে ইউজারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। CERT-In গুগল ক্রোম ইউজারদের সতর্ক করে জানিয়েছে, সংকটে পড়তে পারে তাঁদের সেনসিটিভ তথ্য। বিভিন্ন ফিশিং অ্যাটাক, ডেটা ব্রিচ, ম্যালওয়্যার ইনফেকশন এই ধরনের যাবতীয় সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই ইউজারদের অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন।

কী ধরনের বিপদে আশঙ্কা করা হচ্ছে

গুগল ক্রোমের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক দুর্বলতা রয়েছে। আর তারই সুযোগ নিয়ে হ্যাকার বা স্ক্যামাররা আপনার কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিতে পারে। গুগল ক্রোমের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে একাধিক দুর্বলতা। যেমন- prompts, Web Payments API, SwiftShader, Vulkan, Video, WebRTC- এইসব ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। একজন হ্যাকারদের ইউজারকে বিপদে ফেলার জন্য ভিডিও কিংবা পিডিএফের মাধ্যমেও ওভারফ্লো তৈরি করতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য হল গুগল ক্রোমের বিভিন্ন ক্ষেত্রের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা আপনাকে কোনও ম্যালিসিয়াস ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। এই ধরনের ফাঁদে একবার পা দিলে বিপদ নিশ্চিত। যদি একজন ইউজার গুগল ক্রোমের মাধ্যমে একটি ম্যালিসিয়াস ওয়েবসাইটে পৌঁছে যান তাহলে হ্যাকাররা খুব সহজে ওই ইউজারের কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।

কারা বিপদে পড়তে পারেন
  • Linux এবং Mac - এর ক্ষেত্রে ইউজাররা যদি গুগল ক্রোমের 115.0.5790.170 - এর আগের ভার্সান ব্যবহার করেন, তাহলে সমস্যায় পড়তে পারেন।
  • অন্যদিকে উইন্ডোজের ক্ষেত্রে গুগল ক্রোমের 115.0.5790.170/.171- এর আগের ভার্সান ব্যবহার করলে সমস্যায় পড়তে পারেন। অতএব গুগল ক্রোমের সঠিক ভার্সান ব্যবহার করছেন কিনা তা খেয়াল রাখুন। 

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন

CERT-In অবিলম্বে গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দিয়েছে। অর্থাৎ আপনার ডিভাইসে যেন গুগল ক্রোমের একদম লেটেস্ট আপডেট যুক্ত থাকে সেই দিকেই নজর দিতে বলা হয়েছে। নাহলে ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। আর্থিক প্রতারণার শিকারও হতে পারেন ইউজাররা। অতএব সময় থাকতে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন- লঞ্চের মাত্র ২৮ ঘণ্টার মধ্যে ১ লক্ষেরও বেশি প্রি-বুকিং হয়েছে স্যামসাংয়ের নতুন দুই ফোল্ডেবল ডিভাইস!

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget