এক্সপ্লোর

SIM Card: ৭.৮১ লক্ষ সিম কার্ড ব্লক করেছে কেন্দ্র সরকার, আপনার পুরনো নম্বর নেই তো তালিকায় ?

SIM Cards Blocked: কর্তৃপক্ষ এখন ভিডিয়ো কলিং এবং মেসেজিং অ্যাপগুলির উপর বেশি করে মনোযোগ দিচ্ছে যেগুলি প্রায়ই সাইবার জালিয়াতির জন্য ব্যবহার করা হচ্ছে।

Digital Fraud: দেশে ক্রমেই বেড়ে চলেছে ডিজিটাল জালিয়াতি বা সাইবার জালিয়াতির মাত্রা। বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছেন এর ফাঁদে পড়ে। প্রতারকরা নিত্যনতুন ফন্দি করে লুট করছেন সাধারণ মানুষের টাকা। আর এই বিষয়ে সতর্কতা (SIM Card) জারি করেছে কেন্দ্র এবং মানুষের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আরও কঠিন করতে নানা রকম পদক্ষেপ করেছে। জানা গিয়েছে এই বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্র সরকার মোট ৭.৮১ লক্ষ সিম কার্ড (Digital Fraud) ব্লক করেছে। শুধু তাই নয়, একইসঙ্গে দেশে ৮৩ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কেন্দ্র।

সাইবার ঝুঁকির হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ করেছে কেন্দ্র। তবে এখন প্রশ্ন উঠছে দেশের আগামী দিনের সাইবার নিরাপত্তার অভিমুখ ঠিক কোন দিকে ? কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার সম্প্রতি লোকসভায় জানিয়েছেন যে ভারত সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। জাল সিম কার্ড ব্লক করার পাশাপাশি সরকারের তরফে ২ লক্ষ ৮ হাজার ৪৬৯টি IMEI নম্বরও নিষ্ক্রিয় করে দিয়েছে। সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সি এই পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। চুরি হওয়া বা অবৈধভাবে প্রাপ্ত ডিভাইসের অপব্যবহার রুখতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।

মেসেজিং এবং ভিডিয়ো প্ল্যাটফর্মের উপর কঠোর নিয়ন্ত্রণ

কর্তৃপক্ষ এখন ভিডিয়ো কলিং এবং মেসেজিং অ্যাপগুলির উপর বেশি করে মনোযোগ দিচ্ছে যেগুলি প্রায়ই সাইবার জালিয়াতির জন্য ব্যবহার করা হচ্ছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C) ইতিমধ্যেই এই ধরনের বেশ কিছু চ্যানেল, আইডি ইত্যাদি চিহ্নিত করেছে এবং ব্লক করেছে। ৩৯৬২টি স্কাইপি আইডি ব্লক করা হয়েছে। ৮৩,৬৬৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

২০২১ সালে ভারতে লঞ্চ হয়েছিল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার। মূলত আর্থিক জালিয়াতি রুখতেই এই সংস্থা তৈরি হয়েছিল কেন্দ্র সরকারের অধীনে। ইতিমধ্যেই এই সংস্থার মাধ্যমে ১৩.৩৬ লক্ষ অভিযোগের ভিত্তিতে ৪৩৮৯ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে দেশে। এক্ষেত্রে আগামীতে আরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত নজরদারি ব্যবস্থা এবং ডিজিটাল অপরাধে দ্রুত রেসপন্স করার দিকে চেষ্টা চালাচ্ছে এই সংস্থা।

এই সংস্থার অধীনেই দেশে লঞ্চ করা হয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। এখানে সব ধরনের ডিজিটাল অপরাধ বা জালিয়াতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন সাধারণ মানুষ। সবথেকে বেশি জোর দেওয়া হয় শিশু ও নারীদের উপরে। এই পোর্টালে দায়ের হওয়া অভিযোগকে এফআইআরে বদল করতে সহায়তা করে সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget