এক্সপ্লোর

Honor 200 5G Series: একটিই ফোনে তিন তিনটে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর ! ভিভো-ওপ্পো-ওয়ানপ্লাসকে পাল্লা দিতে আসছে Honor স্মার্টফোন

Honor 200 5G and Honor 200 Pro 5G: অনুমান হয়তো জুলাই মাসেই এই দুই ফোন লঞ্চ হয়ে যাবে দেশে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই এই দুই ফোনের ঝলক পাওয়া গিয়েছে।

Honor 200 5G Series: ফোন কেনার সময় ক্যামেরা ফিচারের (camera Specifications) দিকেই সবার আগে নজর থাকে জেন ওয়াইয়ের। ঝকঝকে ছবি উঠবে, দারুণ সব ফিল্টার থাকবে, অতি অবশ্যই ভাল গুণমানে সেলফি ক্যামেরা সেনসর (Selfie Camera Sensor) থাকতে হবে সাধের স্মার্টফোনে। বর্তমানে ভারতের বাজারে অ্যান্ড্রয়েড ফোনের (Android Phones) নিরিখে ভাল ক্যামেরা ফোন হিসেবে গ্রাহকদের মনজয় করেছে ওয়ানপ্লাস, ভিভো এবং ওপ্পো- এই তিন সংস্থা। এছাড়াও রিয়েলমি, রেডমি ফোনেও আজকাল বেশ ভালই ক্যামেরা ফিচার থাকে। কিন্তু এই সমস্ত সংস্থাকে পাল্লা দিতে ভারতে লঞ্চ হতে চলেছে হনর ২০০ ৫জি সিরিজ (Honor 200 5G Series)। এক ফোনে থাকবে তিন তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। 

হনর ২০০ ৫জি সিরিজ 

ভারতে এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হবে হনর ২০০ ৫জি এবং হনর ২০০ প্রো ৫জি- এই দুই ফোন। নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। তবে অনুমান হয়তো জুলাই মাসেই এই দুই ফোন লঞ্চ হয়ে যাবে দেশে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই এই দুই ফোনের ঝলক পাওয়া গিয়েছে। অতএব এটা নিশ্চিত যে লঞ্চের পর অনলাইনে অ্যামাজন থেকে হনর ২০০ ৫জি এবং হনর ২০০ প্রো ৫জি- এই দুই ফোন কেনা যাবে। 

এখনও পর্যন্ত হনর ২০০ ৫জি সিরিজের দুই ফোন সম্পর্কে কী কী সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে, দেখে নিন একঝলকে 

  • হনর ২০০ ৫জি ফোন পরিচালিত হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরের সাহায্যে। 
  • হনর ২০০ প্রো ৫জি ফোন পরিচালিত হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেটের সাহায্যে। 
  • হনর ২০০ ৫জি সিরিজের দুই ফোনেই থাকতে পারে OLED full-HD+ স্ক্রিন। 
  • হনর ২০০ এবং হনর ২০০ প্রো- এই দুই ৫জি ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও প্রো মডেলে ৬৬ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 
  • হনর ২০০ ৫জি সিরিজের দুই ফোনে ট্রিপল রেয়রা ক্যামেরা ইউনিট থাকতে পারে। এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড MagicOS 8.0- এর সাপোর্ট পাওয়া যেতে পারে হনর ২০০ এবং হনর ২০০ প্রো- এই দুই ৫জি ফোনে। 
  • হনর ২০০ ৫জি মডেলে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে এবং হনর ২০০ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। 

হনর ২০০ ৫জি এবং হনর ২০০ প্রো ৫জি ফোনের সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশন 

এই দুই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা যাচ্ছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- মাত্র এক মিনিট চার্জ দিলে এক ঘণ্টা কথা বলা যাবে ফোনে ! দাম ১০ হাজার টাকারও কম 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget