এক্সপ্লোর

Honor 200 5G Series: দুটো ফ্রন্ট ক্যামেরা সেনসর, রেয়ার ক্যামেরা ইউনিটেও আকর্ষণীয় ফিচার

Honor Smartphones: জানা গিয়েছে, Honor ২০০ ৫জি এবং Honor ২০০ প্রো ৫জি- এই দুই ফোনেই থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। 

Honor 200 5G Series: ভারতে লঞ্চ হতে চলেছে Honor ২০০ ৫জি সিরিজের ফোন। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হতে পারে Honor ২০০ ৫জি বেস বা ভ্যানিলা মডেল এবং Honor ২০০ প্রো ৫জি মডেল। আনুষ্ঠানিক ভাবে Honor ২০০ ৫জি সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৮ জুলাই। তার আগে এই ফোনের ক্যামেরা ফিচার প্রকাশ্যে এসেছে। ভারতের স্মার্টফোনের বাজারে ভাল গুণমানের ক্যামেরা ফোন হিসেবে এখন চর্চায় রয়েছে ওপ্পো, ওয়ানপ্লাস, ভিভো- এই তিন সংস্থার অ্যান্ড্রয়েড ফোন। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন Honor ২০০ ৫জি সিরিজের এই দুই ফোন উল্লিখিত সংস্থার ফোনগুলিকে অন্তত ক্যামেরার নিরিখে ভালমতো প্রতিযোগিতায় ফেলবে। জানা গিয়েছে, Honor ২০০ ৫জি এবং Honor ২০০ প্রো ৫জি- এই দুই ফোনেই থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। 

Honor ২০০ ৫জি সিরিজের ফোনের ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নিন লঞ্চের আগেই 

Honor সংস্থার ওয়েবসাইটে এই দুই ফোনের ক্যামেরা ফিচার প্রকাশিত হয়েছে। Honor ২০০ প্রো ৫জি বেস মডেলের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা থাকবে। মেন ক্যামেরা এবং টেলিফটো লেন্সে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকবে। এছাড়াও টেলিফটো ক্যামেরায় 2.5x অপটিকাল জুম থাকবে। আর এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে H9000 পোর্ট্রেট মেন ক্যামেরা সেনসর থাকবে। 

অন্যদিকে Honor ২০০ প্রো ৫জি ফোনে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা থাকবে। একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেলফি ক্যামেরা এবং অন্যটি একটি সেকেন্ডারি ক্যামেরা যা ভারতীয় ইউজারদের 'স্কিন টোন' যাতে ছবিতে ভালভাবে ফুটে ওঠে সেই নিরিখে তৈরি হয়েছে বলে দাবি করেছে Honor সংস্থা। ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকবে। 

এর পাশাপাশি Honor ২০০ ৫জি ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকবে। তৃতীয় ক্যামেরা সেনসর সম্পর্কে জানা যায়নি এখনও। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- এখন কত টাকায় কিনতে পারবেন সিএমএফ ফোন ১? কেনার আগে দেখে নিন ফিচারগুলিও 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget