এক্সপ্লোর

কম্পিউটার-মোবাইলে বড় সাইবার হানার আশঙ্কা, ব্যবহারকারীদের সতর্ক করল মোদি সরকার

যেকোনও সময় যেকোনও ডিভাইস এই হানার সন্মুখীন হতে পারে। অপারেটিং সিস্টেমের দুর্বল জায়গাগুলি থেকেই এই হ্যাক করার ছক সাজিয়েছে সাইবার অপরাধীরা।

নিউ দিল্লি: অ্যাপেল আইফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, উইন্ডোজ ডিভাইস ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা দিল ভারত সরকার। সেই সতর্কবার্তা উপেক্ষা করতে বারণ করা হচ্ছে। ফোন ও কম্পিউটার ব্যবহারকারীরা যাতে আগাম সুরক্ষা নিতে পারে, সেই কারণে এই সাইবার হানার পূর্বাভাস দেওয়া হয়েছে। নোডাল সাইবার সিকিউরিটি এজেন্সি CERT-In এর তরফে ভারতে Apple’s software ecosystem, Windows OS এবং Google Android mobile operating system যারা ব্যবহার করেন, তাঁদের সিস্টেমে হানা দিতে পারে সাইবার দুষ্কৃতীরা, এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

কোনও নির্দিষ্ট সিস্টেমে নয়, যেকোনও সময়, যেকোনও ডিভাইস এই হানার সন্মুখীন হতে পারে। অপারেটিং সিস্টেমের দুর্বল জায়গাগুলি থেকেই এই হ্যাক করার ছক সাজিয়েছে সাইবার অপরাধীরা। তাই কেন্দ্রীয় সরকারের তরফে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। অ্যাপেল, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ব্যবহারকারীদের এই সমস্যা সমাধানের জন্য অবিলম্বে 'বিশেষ সুরক্ষা' ব্যবস্থা ডাউনলোড করে তাদের ডিভাইসগুলি সুরক্ষিত করার কথা বলা হয়েছে।

যদিও অ্যাপল এবং গুগল এই সমস্যাগুলি সমাধানের জন্য বেশ কিছু সফটওয়্যার প্যাচ ব্যবহার করে থাকে। তাই ফোন কিংবা কম্পিউটারকে সুরক্ষিত রাখতে হলে সর্বশেষ সিস্টেম আপডেট ডাউনলোড করার পরামর্শ দিয়েছে সরকার। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে থেকে Signal Version 5.17.3 ডাউনলোড করার জন্য বলা হয়েছে। CERT-In জানিয়েছে Android ফোনে সাইবার অপরাধীরা গ্যালারি হ্যাক করার চেষ্টা চালাতে পারে।

উইন্ডোজের ক্ষেত্রে বেশ কিছু দুর্বলতা রয়েছে সিস্টেম সিকিউরিটির। অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ইনস্টলেশন পাসওয়ার্ডও হ্যাক করার চেষ্টা হতে পারে। Windows 10 Version 1809 for 32-bit Systems, ARM64-based systems and x64-based systems, Windows 10 Version 1909 for 32-bit Systems, ARM64-based systems এবং x64-based systems, Windows 10 Version 2004 for 32-bit Systems, ARM64-based systems এবং  x64-based systems, Windows 10 Version 20H2 for 32-bit Systems, ARM64-based systems এবং x64-based systems, Windows 10 Version 21H1 for 32-bit Systems, ARM64-based systems এবং x64-based systems-এই ডিভাইসগুলি হ্যাকারদের টার্গেটে রয়েছে বলে খবর। যদিও মাইক্রোসফট নিশ্চিত করেছে যে তাঁরা অবিলম্বে সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করছে। 

অ্যাপল ডিভাইসগুলিতেও এই হানা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। iOS and iPadOS এই প্ল্যাটফর্মগুলিতে সাইবার আক্রমণের সম্ভাবনা রয়েছে। অ্যাপ্লিকেশনগুলিকে ম্যালওয়ার দিয়ে হ্যাক করে তা থেকে তথ্যচুরির করতে পারে সাইবার অপরাধীরা। ইতিমধ্যেই অ্যাপেল সংস্থা তাঁদের সিস্টেমে নয়া সুরক্ষা আনতে চলেছে বলে খবর।  

 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget