এক্সপ্লোর

Infinix GT 20 Pro: ভারতে আসছে ইনফিনিক্সের নতুন 'গেমিং ফোন', গেমারদের জন্য স্পেশ্যাল কী কী ফিচার থাকতে পারে?

Gaming Smartphone: ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনে দ্রুত গতিতে কাজ করতে পারে এমন প্রসেসর থাকবে বলে জানিয়েছে সংস্থা। তার ফলে ইউজারদের গেম খেলার সময় ফোন কাজ করবে একদম স্মুদ ভাবে।

Infinix GT 20 Pro: ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স (Infinix Smartphone) সংস্থা। ভিডিও গেম (Video Games) খেলার জন্য এই ফোন ইউজারদের যথেষ্ট পছন্দ হবে বলে আশাবাদী সংস্থা। সম্প্রতি জানা গিয়েছে ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স জিটি ২০ প্রো (Infinix GT 20 Pro) ফোন। ইনফিনিক্স সংস্থার 'জিটি' সিরিজের (Infinix GT Series Phone) এই গেমিং ফোনে (Gaming Phone) রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। এর সঙ্গে রয়েছে একটি Pixelworks X5 Turbo গেমিং চিপ (Gaming Chip)। সৌদি আরবে এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এর পাশাপাশি পাওয়া যাচ্ছে বিশ্বের আরও কিছু দেশে। এবার আসতে চলেছে ভারতে। ইনফিনিক্স সংস্থা জানিয়েছে 'জিটি' সিরিজের নতুন গেমিং ফোনের সঙ্গে ভারতে আরও অনেক প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে তারা। সেই তালিকায় রয়েছে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপ (Infinix GT Book Laptop)। GT Verse- এই সিরিজের আওতায় আরও বেশ কিছু ডিভাইস লঞ্চ করবে চিনের সংস্থা ইনফিনিক্স। 

ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনে দ্রুত গতিতে কাজ করতে পারে এমন প্রসেসর থাকবে বলে জানিয়েছে সংস্থা। তার ফলে ইউজারদের গেম খেলার সময় ফোন কাজ করবে একদম স্মুদ ভাবে। হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা কমবে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে আধুনিক ও উন্নত কুলিং সিস্টেম। অর্থাৎ গেম খেলতে গেলে ফোন যদি গরম হয়ে যায় তাহলে অতিরিক্ত তাপ যেন দ্রুত গতিতে ডিভাইস থেকে নির্গত হতে পারে সেই জন্য থাকবে অত্যাধুনিক ফিচার। এর আগেও ইনফিনিক্স সংস্থা ভারতে গেমিং ফোন লঞ্চ করেছে। সেগুলি ভারতের বাজারে জনপ্রিয়তাও পেয়েছে। তাই নতুন করে 'জিটি' সিরিজের গেমিং ফোন লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স সংস্থা। ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোন যে ভারতে লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা বোঝা গিয়েছে কারণ এই ফোনের নাম দেখা গিয়েছে ইনফিনিক্স ইন্ডিয়ার- র অফিশিয়াল ওয়েবসাইটে। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে খুব বেশি দেরি নেই বলেই অনুমান করা হচ্ছে। 

আরও পড়ুন- পোকো এক্স৬ ৫জি ফোন ভারতে হাজির নতুন রঙে, দাম কত? কী কী অফার পাবেন? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget