এক্সপ্লোর

Infinix Smartphones: কেমন হতে চলেছে ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের চার্জিং ফিচার? লঞ্চের আগেই ফাঁস

Infinix Note 40 Pro Plus 5G: এই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন সবিস্তারে।

Infinix Smartphones: ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি (Infinix Note 40 Pro Plus 5G) ফোন চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের শেষের দিকে লঞ্চ হতে পারে। এর আগে ইনফিনিক্স নোট ৪০ (Infinix Note 40) এবং ইনফিনিক্স নোট প্রো ৪০ প্রো ৪জি (Infinix Note 40 Pro 4G) ও ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি- (Infinix Note 40 Pro 5G) এই তিনটি স্মার্টফোনের নাম প্রকাশ্যে এসেছে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে। এবার সেই দলেই নাম জুড়তে চলেছে ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের। চলুন দেখে নেওয়া যাক এই ফোনগুলি সম্পর্কে এখনও পর্যন্ত কী কী তথ্য প্রকাশ্যে এসেছে। 

ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন 

  • Gizmochina- র একটি রিপোর্ট অনুসারে এই ফোনে All-Round FastCharge 2.0 প্রযুক্তির সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনে। আসলে এই ফোনের রিটেল বক্সের একটি ছবি ফাঁস হয়েছে। সেখান থেকেই এই ফোনের চার্জিং ফিচার সম্পর্কে জানা গিয়েছে।
  • ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের রিটেল বক্সের ফাঁস হওয়া ছবি থেকে এও জানা গিয়েছে যে এই ফোনে MagCharge ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে চলেছে। এক্ষেত্রে ফোনে চার্জ দেওয়ার ক্ষেত্রে একটি চুম্বক ব্যবহার করা হয়। বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস চার্জিংয়ের তুলনায় MagCharge ওয়্যারলেস চার্জিং ফিচার অনেক বেশি কার্যকরী। ওই রিটেল বক্সে আরও দেখা গিয়েছে যে এই ফোনে এনএফসি কানেক্টিভিটি ফিচারের সাপোর্টও থাকতে চলেছে। 
  • অন্যদিকে MySmartPrice- এর একটি রিপোর্টে দেখা গিয়েছে, ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনে curved AMOLED ডিসপ্লে থাকতে পারে। MySmartPrice- এর ওই রিপোর্টে বলা হয়েছে, ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের নাম দেখা গিয়েছে ইন্দোনেশিয়ার SDPPI ওয়েবসাইটে যেখানে ফোনের মডেল নম্বর X6851B। 
  • এছাড়াও এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। কারণ ইনফিনিক্স নোট ৪০ এবং নোট ৪০ প্রো ও নোট ৪০ প্রো প্লাস মডেলগুলি দেখা গিয়েছে Google Play Console- এ, যেখানে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট যুক্ত ফোনের নাম অন্তর্ভুক্ত হয়। এর পাশাপাশি 1,080 x 2,436 pixels রেজোলিউশন এবং pixel density of 480 ppi- এর ডিসপ্লে থাকতে পারে এই ফোনগুলিতে। 
  • FCC ওয়েবসাইটেও দেখা গিয়েছে ইনফিনিক্স নোট ৪০ এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো ও ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ফোনগুলির নাম। এখানে বলা হয়েছে ভ্যানিলা মডেলে ৪৫ ওয়াটের ওয়্যারড এবং ৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। আর দু'টি প্রো মডেলে ৭০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে। 
  • ইনফিনিক্স নোট ৪০ সিরিজের দু'টি প্রো মডেলের নাম দেখা গিয়েছে Bluetooth SIG তালিকাতেও। সেখানে বলা হয়েছে, এই প্রো ফোনগুলিতে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ইনফিনিক্স নোট ৪০ প্রো ফোন ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। 

আরও পড়ুন- 'ফোল্ডেবল' ফোন লঞ্চ করতে চলেছে ভিভো, কোন কোন মডেল লঞ্চ হবে? সম্ভাব্য ফিচার দেখে নিন

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget