এক্সপ্লোর

Infinix Phone: লঞ্চ হতে চলেছে নতুন ৫জি ফোন, থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর

Infinix Zero 40 5G: এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।

Infinix Phone: ইনফিনিক্সের নতুন ৫জি ফোন (Infinix 5G Phone) লঞ্চ হতে চলেছে। ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোন (Infinix Zero 30 5G) ভারতে লঞ্চ হয়েছিল গতবছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। এরই সাকসেসর হিসেবে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন (Infinix Zero 40 5G) লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে একটি ৪জি মডেলও লঞ্চ হবে বলে অনুমান। সম্প্রতি ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনের লাইভ ইমেজ অর্থাৎ ছবি অনলাইনে প্রকাশ্যে এসেছে। এই ফোনের সম্ভাব্য লঞ্চের তারিখ এবং বেশ কিছু সম্ভাব্য ফিচারও প্রকাশ্যে এসেছে ওই ছবির মাধ্যমে। 

কবে লঞ্চ হতে পারে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন, কেমন হতে পারে ডিজাইন, কোন কোন রঙে লঞ্চ হতে পারে এই ফোন (সম্ভাব্য তথ্য) 

শোনা যাচ্ছে, ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন আগামী ২৯ অগস্ট লঞ্চ হতে পারে। তবে ইনফিনিক্স সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। মাঝামাঝি দামের রেঞ্জে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনও সেই মাঝামাঝি দামেই লঞ্চ হয়েছিল। এই ফোনের বেস ভ্যারিয়েন্ট যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত, তার দাম ছিল ২৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ২৪,৯৯৯ টাকা। 

ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন লঞ্চ হতে পারে তিনটি রঙে। সেগুলি হল মুভিং টাইটেনিয়াম, রক ব্ল্যাক এবং ভায়োলেট গার্ডেন- এই তিনটি রং। ফোনের ব্যাক প্যানেলে লেদার ফিনিশ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইনফিনিক্স জিরো ৪০ ৪জি ফোন লঞ্চ হতে পারে ব্লসম গ্লো, মিস্টি অ্যাকোয়া এবং রক ব্ল্যাক শেড- এই তিনটি রঙে। 

ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনের লাইভ ইমেজে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে সামান্য উঁচু, বড় আকারের গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকতে পারে। ক্যামেরা আইল্যান্ডের বাইরে এই এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে। ফোনের রেয়ার প্যানেলে বাঁদিকে উপরের কোণে থাকতে পারে ক্যামেরা আইল্যান্ড। বেগুনি রঙের শেডে এই ফোন লঞ্চ হতে পারে। গাঢ় বেগুনি রঙের অংশে থাকতে পারে একটি স্ট্রাইপ। ফোনের ব্যাক প্যানেলের নীচের দিকে এই ডিজাইন লক্ষ্য করা যাবে। 

কার্ভড ডিসপ্লে থাকতে পারে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে। ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে উপরের বর্ডারের মাঝ বরাবর। সেখানে থাকবে ক্যামেরা সেনসর। ফোনের ডানদিকের অংশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে। এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। 

ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন সেই তালিকা 

  • ৬.৭৮ ইঞ্চির থ্রিডি কার্ভড AMOLED স্ক্রিন থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। 
  • মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ আলটিমেট ৫জি চিপসেট থাকতে পারে এই ফোনে। 
  • মোট ২৪ জিবি ডায়নামিক র‍্যাম থাকতে পারে এই ফোনে যার মধ্যে ১২ জিবি র‍্যাম ভার্চুয়াল। 
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড ইউজার ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন। 
  • এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার যেখানে ১২০ ডিগ্রি ভিউ পাওয়া যাবে। 
  • ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। সমস্ত ক্যামেরা সেনসরের সাহায্যেই 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব হবে বলে শোনা যাচ্ছে। 

আরও পড়ুন- পোকো প্যাড ৫জি লঞ্চ হল ভারতে, কেনার সময় পড়ুয়ারা পাবেন বিশেষ ছাড় 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget