এক্সপ্লোর

Paid Blue Tick Subscription: ট্যুইটারের মতো ফেসবুক-ইনস্টাগ্রামেও কি চালু হচ্ছে পেইড ব্লু টিক সাবস্ক্রিপশন?

Instagram and Facebook: শোনা যাচ্ছে, ট্যুইটার ব্লু ভেরিফিকেশনের মতো ফিচার চালু হতে পারে জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম এবং মেটা অধিকৃত ফেসবুক অ্যাপেও।

Paid Blue Tick Subscription: ইলন মাস্ক গতবছর অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের (Twitter) দায়িত্ব নিয়েছেন। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমে। ট্যুইটারে ব্লু ভেরিফায়েড সাবস্ক্রিপশন চালু হয়েছে। অর্থাৎ কোনও ইউজার এখন চাইলে টাকা দিয়ে নিজের ট্যুইটার অ্যাকাউন্টের জন্য ব্লু টিক কিনতে পারবেন। শোনা যাচ্ছে, ট্যুইটার ব্লু ভেরিফিকেশনের মতো ফিচার চালু হতে পারে জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামেও (Instagram)। শুধু ইনস্টাগ্রামই নয়, তালিকায় রয়েছে মেটা (Meta) অধিকৃত আর একটি অ্যাপ ফেসবুকের (Facebook) নামও। TechCrunch- এর রিপোর্ট সূত্রে একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। সেখানে লেখা রয়েছে একটি সাংকেতিক বার্তা “IG_NME_PAID_BLUE_BADGE_IDV" and “FB_NME_PAID_BLUE_BADGE_IDV”। এর থেকেই অনুমান করা হচ্ছে যে ট্যুইটারের মতো ফেসবুক এবং ইনস্টাগ্রামেও এবার চালু হতে চলেছে পেইড ব্লু টিক অপশন। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি এখনও। প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারে ব্লু সাবস্ক্রিপশন নিতে হলে ইউজারকে মাসে ৮ ডলার দিতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য। আর ১১ ডলার দিতে হবে আইওএস মাধ্যমের জন্য। 

ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন

ইলন মাস্ক ট্যুইটারের সিইও হওয়ার পর থেকে টাকা দিয়ে ইউজাররা ব্লু টিক ভেরিফিকেশন কিনতে পারেন। আগে বিষয়টা ছিল অন্যরকম। ইউজাররা ব্লু টিক চেয়ে ট্যুইটার কর্তৃপক্ষকে আবেদন জমা দিতেন। তারপর ভেরিফিকেশনের ভিত্তিতে ইউজারদের ব্লু টিক প্রদান করা হয়। তবে এখন যেকোনও ইউজার অর্থের বিনিময়ে ট্যুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রিপশন কেনার সুযোগ পাবেন। প্রথম ধাপে এই পেইড ব্লু টিক একবার চালুর পর বন্ধও করেছিল ট্যুইটার কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত এই ফিচার চালু হয়ে গিয়েছে ট্যুইটারে। 

ট্যুইটার ইউজার অর্থাৎ ট্যুইটারিয়ানদের জন্য নতুন ঘোষণা করেছেন ইলন মাস্ক (Elon Musk)। জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন মালিক জানিয়েছেন, এবার থেকে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription) থাকা ইউজারদের সঙ্গে ট্যুইটার কর্তৃপক্ষ বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের (ad revenue) তথ্য শেয়ার করবে। ইলন মাস্ক জানিয়েছেন, ক্রিয়েটরদের ক্ষেত্রে রিপ্লাই থ্রেডে যে বিজ্ঞাপন আসে তার থেকে প্রাপ্ত আয়ের প্রসঙ্গে ক্রিয়েটরদের সঙ্গে তথ্য শেয়ার করা হবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য অতি অবশ্যই ট্যুইটার অ্যাকাউন্ট ব্লু টিক ভেরিফায়েড হওয়া প্রয়োজন। অর্থাৎ যে ইউজার ট্যুইটারের সুবিধা পেতে চাইবেন তাঁকে ট্যুইটার ব্লু ভেরিফায়েডের সাবস্ক্রাইবার হতে হবে। এই ভাবে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের তথ্য ক্রিয়েটরদের জানানো হলে তাঁদেরও আয়ের ক্ষেত্রে, আয়ের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে সুবিধা হবে।

আরও পড়ুন- ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ এবং টার্বো মডেলে কী কী ফিচার রয়েছে? তালিকায় রইল মিল এবং অমিল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget