এক্সপ্লোর

Instagram Update: দৈনিক ন্যূনতম সময়সীমা বাড়ল ইনস্টাগ্রামে, ব্যবসায় ধাক্কা সামলাতেই কি মরিয়া চেষ্টা! জল্পনা তুঙ্গে

Instagram Update: নিজের অজান্তেই যাঁরা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন নেটমাধ্যমে, তাঁদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সতর্কবার্তামূলক প্রযুক্তিটি আনে ইনস্টাগ্রাম (Instagram Update)।

কলকাতা: দিনের বেলা কাজকর্ম পণ্ড হয়ে যায়। ঘুম উড়ে যায় রাতের। তাও ঘণ্টার পর ঘণ্টা নেটমাধ্যমে (Social Media) কাটিয়ে দেন মানুষ। এই অভ্যাস দূর করতে একেবারে ব্যাতিক্রমী রাস্তা ধরেছিল ছবি এবং ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম (Instagram)। ন্যূনতম ১০ মিনিট থাকলেই গ্রাহকের কাছে পৌঁছে যেত সতর্কবার্তা। কিন্তু এ বার সেই অবস্থান থেকে সরল তারা। ১০ মিনিটের পরিবর্তে ওই সময়সীমা বাড়িয়ে ৩০ মিনিট করল তারা। অর্থাৎ কেউ যদি একটানা ৩০ মিনিট ইনস্টাগ্রামে থাকেন, তবেই ওই সতর্কবার্তা ঢুকবে তাঁর ফোনে (Instagram Daily Time Limit)।

নিজের অজান্তেই যাঁরা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন নেটমাধ্যমে, তাঁদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সতর্কবার্তামূলক প্রযুক্তিটি আনে ইনস্টাগ্রাম (Instagram Update)। গ্রাহকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেটিংয়ে ‘ইয়োর অ্যাক্টিভিটি’ (Instagram Your Activity) বলে একটি অপশন রাখা হয়। তাতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়। অর্থাৎ নেটমাধ্যমের নেশা কাটাতে কেউ চাইলে সেখানে ঢুকে নির্দিষ্ট সময়সীমা বেছে নিতে পারতেন। তাতে নির্দিষ্ট সময়ের পর তাঁর ফনে সতর্কবার্তা ঢুকত, যাতে বোঝা যেত একটি নির্দিষ্ট সময় তিনি ইনস্টাগ্রামে কাটিয়ে ফেলেছেন। এ বার তা বন্ধ করা উচিত।

আরও পড়ুন: TikTok-এর পাল্টা ! Facebook Reels এল বাজারে, থাকছে রোজগারের সুযোগ

এত দিন এই সময়সীমা ন্যূনতম ১০ মিনিট রাখা হয়েছিল। কিন্তু এ বার তা বাড়িয়ে করা হল ৩০ মিনিট। ‘ইয়োর অ্যাক্টিভিটি’র পরিবর্তে সেটিংয়ে ওই অপশনটিরও নাম বদলে রাখা হয়েছে ‘ডেইলি টাইম লিমিট’। তার মধ্যে ৩০ মিনিট, ৪৫ মিনিট, এক ঘণ্টা, দু’ঘণ্টা, তিন ঘণ্টার সময়সীমা রাখা হয়েছে। কেউ চাইলে সময়সীমা নাও রাখতে পারেন। তার জন্য ‘অফ’ বাটনটি এনাবেল করতে হবে। সম্প্রতি ‘টেক আ ব্রেক’ নামের একটি প্রযুক্তিও আনে ইনস্টাগ্রাম, যাতে গ্রাহকরা একটানা নেটমাধ্যমে না থাকেন। 

ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গের (Mark Zuckerberg) সংস্থা মেটা প্ল্যাটফর্মসের (Meta Platforms) মালিকানাধীন ইনস্টাগ্রাম। ফেব্রুয়ারির শুরুতে মেটার ব্যবসা বড় ধাক্কা খায়। শেয়ার বাজারে প্রায় ২২ শতাংশ ধস নামে। এ ছাড়াও ২০২১-এর শেষ দুই ত্রৈমাসিকে ফেসবুকের গ্রাহক সংখ্যা দৈনিক প্রায় ১০ লক্ষ করে কমে যেতে থাকে। তাই ব্যবসায়িক স্বার্থেই ইনস্টাগ্রামের প্রযুক্তিতে রদবদল ঘটানো হলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গ্রাহকের স্বাস্থ্যের চেয়ে ব্যবসা বাড়ানোই এখন প্রধান লক্ষ্য মেটার। আরও বেশি সময় গ্রাহককে ধরে রাখতে চাইছে তারা। তাই এই পদক্ষেপ।

সেরা শিরোনাম

West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন

ভিডিও

Kali Puja 2026: দমদম মিলন সঙ্ঘের এবছরের থিম 'মাটির গল্প অল্প অল্প' | Alok Ananda | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda
Yuvasree, Kali Puja 2026 | আর্মহার্স্ট স্ট্রিটের যুবশ্রী পেল এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান
Bhangar News: ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | ABP Ananda
Bakreshwar Kali Temple News | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget