এক্সপ্লোর

iPhone 14 Series: আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস- এই দুই ফোনের দামে রয়েছে প্রায় ৪৩ হাজার টাকা ছাড়, কোথায় পাবেন এমন সুবিধা?

iPhone 14 Series: থার্ড পার্টি অথরাইজড রিটেল সেলার iVenus- যারা অ্যাপেলের ডিভাইস বিক্রি করে তারাই এই ব্যাপক অফার দিচ্ছে।

iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ হয়েছে গত বছর অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। এই ফোনের দাম শুরু হয় ৭৯,৯৯০ টাকা থেকে। আইফোন ১৪ সিরিজে রয়েছে বেস মডেল আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। আর সেই সূত্রেই এখন চলছে ভালবাসার সপ্তাহ। উদযাপনের এই সময়ে আইফোন ১৪ সিরিজের ফোনের দামে দেওয়া হচ্ছে ব্যাপক ছাড়। যার ফলে আইফোন ১৪ সিরিজের ফোনের দাম কমে প্রায় ৪২ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। ইনস্ট্যান্ট ক্যাশব্যাক থেকে ব্যাঙ্কের কার্ডের অফার- সব ধরনের ছাড় মিলিয়েই একধাক্কায় এতটা দাম কমেছে আইফোন ১৪ সিরিজের ফোনে। 

থার্ড পার্টি অথরাইজড রিটেল সেলার iVenus- যারা অ্যাপেলের ডিভাইস বিক্রি করে তারাই এই ব্যাপক অফার দিচ্ছে। ভ্যানিলা আইফোন ১৪- র দাম ৩৭,৯০০ টাকা। iVenus- এর ওয়েবসাইটে সীমিত সময়ের জন্য এই অফার বজায় রয়েছে। এই ছাড়ের মধ্যে রয়েছে iVenus স্টোরের ছাড় ৮০০০ টাকা। তার সঙ্গে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ৪০০০ টাকা ক্যাশব্যাক অফার। এর পাশাপাশি পুরনো ফোনের পরিবর্তে আইফোন ১৪ কিনতে গেলে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। 

ভারতে আইফোন ১৪-র দাম ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯০০ টাকা। তবে ছাড় পাওয়ার পর এই ফোনের ক্ষেত্রে প্রায় ৪২ হাজার টাকা অফার যুক্ত হয়েছে। প্রায় ৫০ শতাংশের বেশি ছাড় যুক্ত হয়েছে এই ফোনের দামে। স্টোর ডিসকাউন্ট, কার্ড এবং ইএমআই ক্যাশব্যাক, ফোন এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ বোনাস সব মিলিয়ে যুক্ত হয়েছে এই ছাড়। 

অন্যদিকে আইফোন ১৪ প্লাস ফোনের ক্ষেত্রে দাম হয়েছে ৪৬,৯৯০ টাকা। iVenus discount ৯০০০ টাকা, ব্যাঙ্ক অফার এবং অন্যান্য অফার থাকছে আইফোন ১৪ ফোনের মতোই। ভারতে গত বছর লঞ্চ হয়েছিল আইফোন ১৪। এই ফোনে এ১৫ বায়োনিক চিপ। তাছাড়াও রয়েছে ৬.১ ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে। 

Nokia Smartphone: নোকিয়া এক্স৩০ (Nokia X30) ফোন ভারতে লঞ্চ হতে পারে। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। এই ফোনের ক্ষেত্রে রয়েছে একটা চমক। ইকো ফ্রেন্ডলি (Eco Friendly) স্মার্টফোন হতে চলেছে নোকিয়ার এক্স৩০ ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে পারে। এছাড়াও ৬.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। ১০০ শতাংশ রিসাইকেল হওয়া অ্যালুমিনিয়াম দিয়ে এই ফোন তৈরি হবে। এর সঙ্গে থাকবে ৬৫ শতাংশ রিসাইকেল হওয়া প্লাস্টিক। এই দু'ধরনের রিসাইকেল প্রোডাক্ট দিয়ে তৈরি হওয়ার ফলে নোকিয়া এক্স৩০ ফোন একটি ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব ফোন হতে চলেছে। 

আরও পড়ুন- ফোনের ব্যাক প্যানেলে থাকবে অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং! ভারতের গ্রাহকদের জন্য চমক দিচ্ছে এই সংস্থা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget