এক্সপ্লোর

iQoo Smartphones: আইকিউওও নিও ৯ প্রো ফোনের ডিসপ্লে কেমন হবে? ব্যাটারি এবং চার্জিং সাপোর্টই বা কেমন থাকবে?

iQoo Neo 9 Pro: গত বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ফোন চিনে লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতের বাজারে। ভারতে লঞ্চের পর অনলাইনে আইকিউওও নিও ৯ প্রো ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।

iQoo Smartphones: আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২২ ফেব্রুয়ারি। আগামীকাল অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে দেশে এই ফোনের জন্য প্রি-বুকিং (Pre Booking) শুরু হবে। অন্যদিকে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন নিশ্চিত করে ঘোষণা করেছে আইকিউওও (iQoo Smartphones) সংস্থা। তাহলে দেখে নেওয়া যাক ভিভো কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও- এর নিও সিরিজের নতুন ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং চার্জিং ফিচার কেমন হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও নিও ৯ প্রো ফোন লঞ্চ হচ্ছে আইকিউওও নিও ৭ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে। আর ভারতে লঞ্চের পর অনলাইনে আইকিউওও নিও ৯ প্রো ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ফোন চিনে লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতের বাজারে। 

আইকিউওও নিও ৯ প্রো ফোনের ডিসপ্লে

আইকিউওও নিও ৯ প্রো ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানিয়েছে সংস্থা। এটি একটি LTPO AMOLED ডিসপ্লে হতে চলেছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। সেই সঙ্গে থাকবে ৩০০০ নিটস পিক ব্রাইটনেস। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে। এর সঙ্গে একটি সুপার কম্পিউটিং কিউ১ চিপও থাকবে যার সাহয্যে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। 

আইকিউওও নিও ৯ প্রো ফোনের ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট

এই ফোনে থাকতে চলেছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ১২০ ওয়াট পর্যন্ত ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। Conqueror Black এবং Fiery Red- এই দুই রঙে আইকিউওও নিও ৯ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। Conqueror Black রঙের ভ্যারিয়েন্টে থাকবে একটি গ্লসি ফিনিশ অর্থাৎ চকচকে ভাব। অন্যদিকে Fiery Red ভ্যারিয়েন্টে থাকবে ডুয়াল টোনের faux leather ব্যাক প্যানেল। 

ক্যামেরা ফিচার, র‍্যাম-স্টোরেজ ভ্যারিয়েন্ট

আইকিউওও নিও ৯ প্রো ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও থাকবে নাইট ভিশন ক্যামেরা। এই ক্যামেরা ইউনিটে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকবে। তার সঙ্গে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত থাকবে। ভারতে আইকিউওও নিও ৯ প্রো ফোন লঞ্চ হবে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ স্টোরেজ এবং ১ ২জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। দাম হতে পারে ৪০ হাজার টাকার মধ্যে, বা এর কমেই। 

আরও পড়ুন- নতুন ফোন নিয়ে জোরকদমে শুরু কাজ, হতে পারে 'নর্ড' সিরিজের মডেল, কেমন হবে ক্যামেরা ফিচার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget