এক্সপ্লোর

iQoo Z9 5G: আইকিউওও জেড৯ ৫জি ভারতে কত দামে কেনা যেতে পারে? ক্রেতাদের জন্য কী কী অফার থাকতে পারে?

iQoo Smartphone: একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে চলেছে আইকিউওও জেড৯ ৫জি ফোনে। এছাড়াও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকবে এই ফোনে।

iQoo Z9 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- (iQoo) এর নতুন ফোন। আগামী ১২ মার্চ লঞ্চ হবে আইকিউওও জেড৯ ৫জি (iQoo Z9 5G) ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকটি ফিচার নির্দিষ্ট ভাবে প্রকাশ করেছে সংস্থাও। সেই তালিকায় ফোনের প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি সম্পর্কে বিশদে বিবরণ রয়েছে। এর আগে অনলাইনে দেখা গিয়েছিল এই ফোন কেবলমাত্র একটিই রঙে লঞ্চ হবে। তবে এবার প্রকাশ্যে এসেছে আরও একটি রঙের অপশন। এই সবের মধ্যে এক টিপস্টার আইকিউওও জেড৯ ৫জি ফোনের র‍্যাম, স্টোরেজ, দাম, অফার ইত্যাদি প্রসঙ্গে আভাস দিয়েছেন। 

অ্যামাজন ইন্ডিয়ার মাইক্রোসাইট এবং আইকিউওও ইন্ডিয়ার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে দেখা গিয়েছে আইকিউওও জেড৯ ৫জি ফোন Graphene Blue- এই রঙে লঞ্চ হতে চলেছে। এর আগে জানা গিয়েছে যে Brushed Green শেডে এই ফোন লঞ্চ হবে। অর্থাৎ দুটো রঙে ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে আইকিউওও জেড৯ ৫জি ফোন। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকবে এই ফোনে। এর পাশাপাশি নিশ্চিত ভাবে জানা গিয়েছে, আইকিউওও জেড৯ ৫জি ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ৭.৮৩ মিলিমিটার পুরু হবে এই ফোনে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে আইকিউওও জেড৯ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেনসর থাকবে যার সঙ্গে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। 

টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে আইকিউওও জেড৯ ৫জি ফোনের র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন ও দাম সম্পর্কে আভাস দিয়েছেন। এই ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে, যার দাম হতে পারে ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়েও লঞ্চ হতে পারে। সেই কনফিগারেশনের দাম হতে পারে ১৯,৯৯৯ টাকা। আইকিউওও ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে এই ফোন অনলাইনে কেনা যাবে। ১২ মার্চ এই ফোন ভারতে লঞ্চ হবে। ওই টিপস্টার এক্স মাধ্যমে নিজের পোস্টে আরও আভাস দিয়েছেন যে, অ্যামাজনের প্রাইম মেম্বাররা ১৩ মার্চ দুপুর ১২টা থেকে এই ফোন কেনার সুযোগ পাবেন। বাকিরা কিনতে পারবেন ১৪ মার্চ দুপুর ১২টা থেকে। আইসিআইসি ব্যাঙ্ক এবং এইডএফসি ব্যাঙ্কের ক্রেতারা ইন্সট্যান্ট ২০০০ টাকা ছাড় পেতে পারেন। এর সঙ্গে তিন মাসের জন্য নো-কস্ট ইএমআই- এর সুবিধাও থাকতে পারে। 

আরও পড়ুন- ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে, একনজরে দেখে নিন দাম এবং অফার

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget