এক্সপ্লোর

Itel A50: ভারতে ৭০০০ টাকারও কম দামে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন, কী কী ফিচার থাকতে পারে?

Itel Phone: ভারতে আইটেল এ৫০ ফোনের দাম হতে পারে ৭০০০ টাকার কম। যদিও আইটেল সংস্থা নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি। কোন কোন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে আইটেল এ৫০ ফোন লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।

Itel A50: আইটেল এ৫০ ফোন (Itel A50) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। এছাড়াও প্রকাশ্যে এসেছে আইটেল (Itel Phone) সংস্থার এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন। একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হিসেবে লঞ্চ হতে চলেছে আইটেল এ৫০ ফোন। কয়েকটি গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে এই ফোন। একটি Unisoc T603 প্রসেসর থাকতে চলেছে আইটেল এ৫০ ফোনে। এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর আগে ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ৭০ ফোন। সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে আইটেল এ৫০ ফোনের। ভারতে বেশ সস্তায় লঞ্চ হবে এই ফোন। 

আইটেল এ৫০ ফোনের সম্ভাব্য দাম 

ভারতে আইটেল এ৫০ ফোনের দাম হতে পারে ৭০০০ টাকার কম। যদিও আইটেল সংস্থা নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি। কোন কোন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে আইটেল এ৫০ ফোন লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি। কী কী রঙে এই ফোন দেশে লঞ্চ হতে পারে তাও জানা যায়নি এখনও। Cyan Blue, Lime Green, Misty Black, Shimmer Gold - এই চার রঙে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে আইটেল এ৫০ ফোন। 

আইটেল এ৫০ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার 

  • এই ফোনে ৬.৫৬ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। আইটেল সংস্থা ক্রেতাদের একবার ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার দেবে। অর্থাৎ একবার বিনামূল্যে ডিসপ্লে পরিবর্তন করার সুযোগ পাবেন ক্রেতারা। ফোন কেনার পর ১০০ দিন পর্যন্ত এই অফার উপলব্ধ থাকবে। 
  • একটি অক্টা-কোর প্রসেসর থাকতে পারে এই ফোনে। ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ নিয়ে আইটেল এ৫০ ফোন লঞ্চ হতে পারে ভারতে। 
  • আইটেল এ৫০ ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হতে পারে আইটেল সংস্থার আসন্ন ফোন। 
  • আইটেল এ৫০ একটি ৪জি ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে ভারতে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। 

আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ ফোনের বিক্রি শুরু দেশে, কী কী অফার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget