এক্সপ্লোর

Upcoming Smartphones: নতুন বছরের শুরুতেই ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন ফোন, কোন কোন ফোন লঞ্চ হবে?

Smartphones: নতুন বছরের শুরুতেই যেসমস্ত স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে, তার একটি তালিকা রইল। 

Smartphones: ২০২৩ সালের শুরুতেই একগুচ্ছ ফোন (Upcoming Smartphones) লঞ্চ হবে ভারতে। জানুয়ারি মাসেই এই স্মার্টফোনগুলি লঞ্চের সম্ভাবনা রয়েছে। কিছু ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা গিয়েছে। বাকি ফোনগুলির ক্ষেত্রে এখনও নিশ্চিত ভাবে লঞ্চের তারিখ জানা যায়নি। নতুন বছরের শুরুতেই যেসমস্ত স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে, তার একটি তালিকা রইল। 

রেডমি নোট ১২ সিরিজ- রেডমি নোট ১২ ফোনে থাকবে একটি ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ হোল OLED ডিসপ্লে। সেখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এখানে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, একটি ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রেডমি নোট ১২ প্রো মডেলে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। রেডমি নোট ১২ ফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর রয়েছে। আর প্রো মডেলের রয়েছে ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। 

আইকিউওও ১১ সিরিজ- আইকিউওও ১১ সিরিজের ফোনে থাকবে ৬.৭৮ ইঞ্চির E6 AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এখানে 2K রেজলিউশন পাওয়া যাবে। আইকিউওও ১১ ফোনে ফ্ল্যাট প্যানেল এবং প্রো মডেলে কার্ভড প্যানেল থাকতে পারে। এই সিরিজের ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। দুটো ফোনেই ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের সাপোর্ট থাকতে পারে। আইকিউওও ১১ ফোনে ৫০০০ এমএএইচ বায়টারি, ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং প্রো মডেলে ৪৭০০ এমএএইচ ব্যাটারি ও ২০০ ওয়াটের ওয়ারড এবং ৫০ ওয়াটের ওয়ারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

পোকো সি৫০- পোকো সি৫০ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। বিভিন্ন সূত্রে খবর, আগামী বছরের শুরুতেই ৩ জানুয়ারি পোকো সি৫০ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। রেডমি এ১+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো সি৫০ লঞ্চ হতে পারে এবং পোকো 'সি' সিরিজের নতুন ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর থাকতে পারে। 

স্যামসাং গ্যালাক্সি এফ০৪- ২০২৩ সালে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনে কেনা যাবে। দাম হবে ৮০০০ টাকার মধ্যে। স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের দাম লঞ্চের সময় হতে পারে ৭৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৮ জিবি র‍্যাম। পার্পল এবং গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। 

টেকনো ফ্যান্টম এক্স২- এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ ৫জি প্রসেসর। এছাড়াও থাকতে পারে ৫১৬০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকারও সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের দুটো সেনসর থাকতে পারে। 

আরও পড়ুন- নতুন বছরে স্যামসাংয়ের চমক, ৮০০০ টাকার কমে আসছে গ্যালাক্সি ফোন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget