এক্সপ্লোর

Jio Hotstar: জিও হটস্টারে বিনামূল্যে দেখতে পাবেন IPL ! এই রিচার্জ প্ল্যানে এবার আরও সুবিধে দিচ্ছে রিলায়েন্স জিও

Jio Hotstar Subscription: জিও গ্রাহকরা যারা ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ করাবেন তাদের সিমে, তারাই সেই রিচার্জের সঙ্গে ৯০ দিনের বিনামূল্যে জিও হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে যেতেন।

Reliance Jio Offer: রিলায়েন্স জিও এই আইপিএলের মরশুমে বড় অফার নিয়ে এল। এবার জিও হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশনে আইপিএল দেখার সুযোগ আরও বাড়ল। কোনও বাড়তি টাকা না দিয়েই এবার আরো বেশ কয়েকদিন বিনামূল্যেই দেখতে পাবেন জিও হটস্টারের কনটেন্ট। রিলায়েন্স জিওর পক্ষ থেকে জানানো হয়েছে এই জিও হটস্টারের সাবস্ক্রিপশনের (Jio Hotstar Subscription) বৈধতা বাড়ানো হয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। এই অফার শেষ হওয়ার কথা ছিল বিগত ২২ মার্চ, কিন্তু অফারের বৈধতা আরও বাড়িয়েছে রিলায়েন্স জিও। কারা পাবেন এই সুবিধে ?

জিও গ্রাহকরা যারা ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ করাবেন তাদের সিমে, তারাই সেই রিচার্জের সঙ্গে ৯০ দিনের বিনামূল্যে জিও হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে যেতেন। স্মার্টফোন এবং স্মার্ট টিভির জন্য এই সাবস্ক্রিপশনে ফোর কে রেজোলিউশনে কনটেন্ট (Jio Hotstar Subscription) দেখার সুযোগ পেতেন গ্রাহকরা। এছাড়াও এই রিচার্জের সঙ্গে অতিরিক্ত হিসেবে গ্রাহকরা পেয়ে যেতেন ৫০ দিনের জন্য জিও ফাইবার কিংবা এয়ার ফাইবারের সুবিধেও। এটি ছিল কমপ্লিমেন্টারি বেনিফিট।

কীভাবে পাবেন জিও হটস্টারের এই বিনামূল্যের সাবস্ক্রিপশনের সুবিধে

জিও হটস্টারের বিনামূল্যের এই সাবস্ক্রিপশন পেতে হলে গ্রাহকদের তাদের জিও মোবাইল নম্বরে ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ করাতে হবে। এই প্ল্যানের মধ্যে রয়েছে ২৮ দিনের জন্য দৈনিক ১.৫ জিবি করে ৪জি ডেটা এবং জিও হটস্টারের সাবস্ক্রিপশন। এর মাধ্যমে আপনি বিনামূল্যেই আইপিএল দেখতে পারবেন মোবাইল ফোনে। যাদের আগে থেকেই কোনও রিচার্জ প্ল্যান নেওয়া আছে তারা কেবলমাত্র ১০০ টাকা অতিরিক্ত দিয়েই এই সাবস্ক্রিপশনের সুবিধে নিতে পারবেন।

জিও সিনেমায় যেমন বিনামূল্যেই আইপিএল দেখার সুযোগ ছিল ২০২৪ সালে, তবে জিও হটস্টারে কনটেন্ট বিনামূল্যে দেখার সুবিধে দেয়নি রিলায়েন্স জিও। জিও হটস্টারের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তিন মাসের বৈধতা পেতে ১৪৯ টাকা খরচ করতে হবে আপনাকে। তাছাড়া রয়েছে ২৯৯ টাকার সুপার প্ল্যান এবং ৪৯৯ টাকার প্রিমিয়াম অ্যাড-ফ্রি প্ল্যানও।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলও আইপিএলের মরশুমে বড় অফার দিচ্ছে। ২৫১ টাকার একটি বিশেষ ডেটা ভাউচার প্যাক নিয়ে এসেছে এই সংস্থা যেখানে ৬০ দিনের জন্য ২৫১ জিবি পর্যন্ত আনলিমিটেড ডেটার সুবিধে পাবেন গ্রাহকরা। অর্থাৎ মাত্র ১ টাকা দিয়েই পাওয়া যাবে ১ জিবি ডেটার সুবিধে। যদিও এটিতে থ্রি-জি ডেটা সংযোগ দেওয়া হবে গ্রাহকদের। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget