এক্সপ্লোর

Lava Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ প্রো ৫জি ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

Lava Blaze Pro 5G: লাভা সংস্থার বিজনেস হেড সুনীল রায়না সোশ্যাল মিডিয়া মাধ্যমে 'এক্স'- এ জানিয়েছেন ভারতে লাভা ব্লেজ প্রো ৫জি লঞ্চ হবে।

Lava Smartphones: লাভা ব্লেজ প্রো ৫জি (Lava Blaze Pro 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এখনও অবশ্য নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। সূত্রের খবর, ভারতে লাভা (Lava Smartphones) ব্লেজ প্রো ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশে থাকতে পারে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ভারতীয় কোম্পানি লাভা-র আসন্ন ৫জি ফোনে। গতবছর সেপ্টেম্বর মাসে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছিল। এবার আসছে ৫জি মডেল। গত বছর লঞ্চ হয়েছিল লাভা ব্লেজ ৫জি ফোন। এবার সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে লাভা ব্লেজ প্রো ৫জি ফোন। 

লাভা সংস্থার বিজনেস হেড সুনীল রায়না সোশ্যাল মিডিয়া মাধ্যমে 'এক্স'- এ জানিয়েছেন ভারতে লাভা ব্লেজ প্রো ৫জি লঞ্চ হবে। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট সময়কাল এবং কোনও স্পেসিফিকেশন তিনি প্রকাশ্যে আনেননি। শুধু জানানো হয়েছে লাভা সংস্থার নতুন ফোন খুব তাড়াতাড়ি দেশে লঞ্চ হতে চলেছে। অন্যদিকে জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন এবং ডিজাইনের কথা জানিয়েছেন। লাভা ব্লেজ প্রো ৫জি ফোন চলতি মাসের শেষদিকে বা পরের মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষদিকে বা অক্টোবর মাসের শুরুর দিকে লঞ্চ হতে পারে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। 

টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে লাভা ব্লেজ প্রো ৫জি ফোনের একটি ছবিও প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে রুপোলি রঙের ফো। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সজ্জিত রয়েছে দুটো গোলাকার ক্যামেরা মডিউলে। ফোনের রেয়ার বা ব্যাক প্যানেল অর্থাৎ পিছনের অংশে লম্বালম্বি ভাবে বসানো রয়েছে এই দুটি ক্যামেরা মডিউল। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে এবং ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশে হতে পারে। 

ভিভো টি২ প্রো ৫জি

ভিভো টি সিরিজের নতুন ৫জি ফোন ভিভো টি২ প্রো ৫জি (Vivo T2 Pro 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২২ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে ভিভো টি২ প্রো ৫জি ফোন (5G Phone)। এই ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকার সম্ভবনা রয়েছে। এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন থাকার কথাও শোনা গিয়েছে। গোলাকার ক্যামেরা মডিউলে থাকতে পারে ক্যামেরা সেনসর। সঙ্গে থাকতে পারে একটি রিং আকৃতির এলইডি ফ্ল্যাশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget