এক্সপ্লোর

MacBook Pro (2021): ফোনের মতো ডিসপ্লে নচ ডিভাইসে, নতুন ম্যাকবুক নিয়ে কী বলছে টেকমহল ?

বদলে গেল অনেক কিছুই। ১৩ ইঞ্চির বদলে এবার ১৪.২০ ইঞ্চির ডিভাইস আনল অ্যাপল।সাধারণ ফ্রন্ট ফেসিং ক্যামেরার জায়গায় এল ডিজাইনার নচ। তবে HDMI port ও SD কার্ড রিডার এবার ফিরিয়ে আনা হয়েছে ডিভাইসে।

নয়াদিল্লি: নতুন চিপসেটের সঙ্গে ফিরল পুরোনো ফিজিক্যাল ফিচার। আইফোনের মতো ডিসপ্লে নচ নিয়ে এল MacBook Pro (2021)। ১৬ ইঞ্চির পাশাপাশি এবার ১৪ ইঞ্চির প্রো মডেল আনল অ্যাপল(Apple)।

MacBook Pro (2021)-এ বদলে গেল কী ?
বদলে গেল অনেক কিছুই। ১৩ ইঞ্চির বদলে এবার ১৪.২০ ইঞ্চির ডিভাইস আনল অ্যাপল।সাধারণ ফ্রন্ট ফেসিং ক্যামেরার জায়গায় এল ডিজাইনার নচ। তবে HDMI port ও SD কার্ড রিডার এবার ফিরিয়ে আনা হয়েছে ডিভাইসে। যা নিয়ে বহুদিন ধরেই আক্ষেপ করছিলেন অ্যাপলের গ্রাহকরা। নতুন মডেলে রয়েছে স্ট্যান্ডার্ড থান্ডারবোল্ট ৪ পোর্টের সাপোর্ট। এখানেই শেষ নয়, নতুন মডেলে চার্জিংয়ের জন্য নিয়ে আসা হয়েছে MagSafe 3 কানেক্টর।

MacBook Pro (2021) নিয়ে শোরগোল সোশ্যালে
সোমবার ম্যাকবুক প্রো-এর নতুন মডেল নিয়ে মুখ খুলেছেন নেটিজেনরা। পুরোনো পোর্ট ফিরিয়ে আনায় খুশি বেশিরভাগ ম্যাকবুক ইউজার। বিশেষ করে HDMI port ও SD কার্ড রিডার স্লট ও ম্যাগস্যাফে ফিরে আসায় অ্যাপলকে ধন্যবাদ জানিয়েছেন ক্রেতারা। তবে টাচবার না দেওয়ায় চটেছেন অনেকেই। তাদের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন টেক ব্লগার থেকে ম্যাকবুক ইউজাররা। কেন পুরোনো প্রযুক্তির দিকে ফিরছে অ্যাপল তা জানতে চেয়েছেন তাঁরা।

কিবোর্ড নিয়েও উঠেছে প্রশ্ন। কারও কারও দাবি, ২০ বছর পুরোনো সেই কালো কিবোর্ডের ডিজাইনে ফিরেছে অ্যাপল। যদিও নতুন ম্যাকবুক প্রো-এর ডিজাইনের প্রশংসা করেছেন বেশিরভাগ টেক ব্লগার। স্লিম ডিজাইনের সঙ্গে সেরা কালার কম্বিনেশন ম্যাকবুকে আলাদা অফিশিয়াল লুক দিয়েছে। প্রশংসা কুড়িয়েছে অ্যাপলের ৬টি স্পিকারের সাউন্ড সিস্টেম।

অ্যাপল ইন্ডিয়া ওয়েবসাইটে বলা হয়েছে, এখন অর্ডার করা যাচ্ছে এই ডিভাইস। ক্রেতার হাতে আগামী ২৭-৩০ অক্টোবরের মধ্যে তা পৌঁছে যাবে। ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো-এর ভারতে দাম শুরু হচ্ছে ১,৯৪,৯০০ টাকা থেকে।

Apple MacBook Pro ১৬ ইঞ্চির স্পেকস 
নতুন ডিজাইনের ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এনেছে অ্যাপল। যাতে M1 Pro চিপসেট ব্যবহার করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই পাওয়া যাবে এই ডিভাইস। স্পেস গ্রে ও সিলভার রঙে পাওয়া যাবে এই দুই মডেল। ১৬.২ ইঞ্চির ডিসপ্লের দেওয়া হয়েছে নতুন প্রো মডলে। যার ওজন ৪.৭ পাউন্ড। ১৬.৮ এমএম পাতলা ফ্রেম ব্যবহার করা হয়েছে এই দুই ডিভাইসে।

Apple MacBook Pro ১৬ ইঞ্চির পোর্ট
ডান দিকে দেওয়া হয়েছে HDMI port, SD slot ছাড়াও Thunderbolt 4 port। মেশিনের বাদিকে দেওয়া হয়েছে দুটো Thunderbolt 4 port ছাড়াও হেডফোন জ্যাক। অ্যাপল দাবি করেছে, এর আগে কোম্পানির কোনও ম্যাকবুক ডিভাইসে এত কানেকশন ছিল না। 

Apple MacBook Pro ১৬ ইঞ্চির দাম 
ফটো বা ভিডিয়োর ক্ষেত্রে নতুন লো লাইট ১০৮০ পিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে কোম্পানি। এবার ৬টি স্পিকারের সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে ম্যাকবুক প্রো-এর নতুন মডেলে। যা সাপোর্ট করে Spatial Audio সিস্টেম। ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো-এর ভারতে দাম শুরু হচ্ছে ২,৩৯,৯০০ টাকা থেকে।

  

আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?

আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget