এক্সপ্লোর

Tech News: ২৮টি জনপ্রিয় গেমে ম্যালওয়ারের হদিশ, কোন কোন গেম শিকার হয়েছে? রইল তালিকা

Games: তালিকায় রয়েছে ২৮টি গেমের নাম। এর মধ্যে রয়েছে Roblox, FIFA, PUBG ebong Minecraft- এর মতো বিখ্যাত গেম।

Video Games: জনপ্রিয় ভিডিও গেমে (Video Games) ম্যালওয়্যার (Malware) হানা! তালিকায় রয়েছে ২৮টি গেমের নাম। এর মধ্যে রয়েছে Roblox, FIFA, PUBG ebong Minecraft- এর মতো বিখ্যাত গেম। ২০২১ সাল অর্থাৎ গতবছর জুলাই মাস থেকে চলতি বছর জুন মাসের মধ্যে এই ২৮টি গেমে ম্যালওয়ারের প্রভাব পড়েছে। পরিসংখ্যান অনুসারে ৩,৮৪,০০০ গেমার বা ইউজার এর ফলে প্রভাবিত হয়েছেন। প্রায় ৯২ হাজার Malicious Files- এর মাধ্যমে ইউজারদের উপর প্রভাব ফেলা হয়েছে। এই ধরনের ফাইল হল আসলে ক্ষতিকর সফটওয়্যার।

গত বছর বেশ কিছু গেমের সিরিজ লঞ্চ হয়েছিল যা বেশ জনপ্রিয়। এই তালিকায় রয়েছে Elden Ring, Halo এবং Resident Evil। এই গেমের সিরিজের ক্ষেত্রেও ম্যালওয়্যার হানা দেখা গিয়েছে। ছদ্মবেশে Red Line ম্যালওয়্যার ছড়িয়ে দিয়ে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে Kaspersky- এর গবেষণা। Red Line ম্যালওয়ার আসলে একটি পাসওয়ার্ড চুরি করার সফটওয়্যার। ইউজারদের সেনসিটিভ ডেটা অনায়াসে হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়্যার। মূলত পাসওয়ার্ড, সেভ থাকা ব্যাঙ্ক ডিটেলস, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং VPN সার্ভিসের ক্রেডেনসিয়াল চুরি করতে পারে এই এই ম্যালওয়্যার।  

Kaspersky- এর সিনিয়র সিকিউরিটি রিসার্চার Anton V Ivanov জানিয়েছেন, সাইবারক্রিমিনালরা প্রতিদিন নিত্যনতুন উপায় বের করছে গেমারদের প্রতারণা করার। তাঁদের ক্রেডিট কার্ড ডেটা এবং গেম অ্যাকাউন্ট হাতিয়ে সেগুলো পরবর্তীকালে চড়া দামে বিক্রি করাও হয়ে থাকে। ইউজারদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার পর এইসব অ্যাটাকাররা হানা দেয় বিভিন্ন ব্যক্তিগত তথ্যের উপর। সেখানে ইউজারদের ব্যাঙ্কের কার্ডের খুঁটিনাটি ডিটেলসের পাশাপাশি ইউজারের বন্ধুবান্ধদের কাছেও টাকা চাওয়া হয়ে থাকতে পারে। বিভিন্ন ভাবে প্রতারণার ফাঁদ পাতা হয় বলে দাবি করেছেন সাইবার ক্রাইম গবেষকরা। গেমের মধ্যে অনেকসময় গেমাররা বিভিন্ন উপহার পেয়ে থাকেন। এইসব গিফট পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম যেমন- ফেসবুক, ট্যুইটার এইসব মাধ্যমে ইউজারদের নিজেদের লগ-ইন আইডি দিতে হয়। এইসব লগ-ইন ডেটার মাধ্যমেও সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে ইউজার অর্থাৎ গেমারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে তার দ্বারা নির্দিষ্ট ইউজারকে প্রতারণার  ফাঁদে ফেলতে পারে হ্যাকার বা অ্যাটাকাররা।

গবেষণা অনুসারে, ২০২১ সালের প্রথম ভাগের তুলনায় গেমের মাধ্যমে প্রতারিত হওয়া গেমারের পরিমাণ ১৩ শতাংশ বেড়েছে। বিভিন্ন জনপ্রিয় গেমের মাধ্যমে ছদ্মবেশে গেমের ভিতর সূক্ষ্ম পদ্ধতিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে ম্যালওয়্যার বা ম্যালসিয়াস সফটওয়্যার। আর তার মাধ্যমে নিজের অজান্তেই প্রতারণার শিকার হচ্ছেন ইউজাররা। ফাঁস হয়ে যাচ্ছে তাঁদের ব্যক্তিগত তথ্য। আর্থিক প্রতারণাও হচ্ছে অনেকের সঙ্গেই। 

আরও পড়ুন- রিয়েলমির এই ফোনে ৭০০০ টাকা ছাড়! লঞ্চের আগেই বড় ঘোষণা

সেরা শিরোনাম

boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget