এক্সপ্লোর

Meta Layoffs: ফের ছাঁটাইয়ের আশঙ্কা মেটায়! এবার চাকরি খোয়াতে পারেন প্রায় ৬ হাজার কর্মী

Layoffs: শোনা গিয়েছে, খুব তাড়াতাড়ি মেটা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি কর্মীদের এই ছাঁটাই প্রসঙ্গে বার্তা পাঠাবে এবং জানাবে যে কবে থেকে শুরু হবে কর্মী ছাঁটাই প্রক্রিয়া।

Meta Layoffs: এখনও কর্মী ছাঁটাই (Layoffs) শেষ হয়নি মেটা (Meta) সংস্থায়। শোনা যাচ্ছে, নতুন দফায় কর্মী ছাঁটাই শুরু করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। এই কর্মী ছাঁটাই যে হবে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। কারণ মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ আগেই জানিয়েছিলেন মে মাসে নতুন দফায় কর্মী ছাঁটাই হবে সংস্থায়। শোনা যাচ্ছে, এই দফায় চাকরি খোয়াতে পারেন প্রায় ৬০০০ কর্মী। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে ছাঁটাই প্রক্রিয়া। এর আগে গতবছর নভেম্বর মাসে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা সংস্থা। তারপর এবছর মার্চ মাসে ফের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল মেটা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ৪০০০ হাজার কর্মী চাকরি খুইয়েছেন। অনুমান, এবার কোপ পড়বে বাকি ৬০০০ কর্মীর চাকরিতে। 

শোনা গিয়েছে, খুব তাড়াতাড়ি মেটা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি কর্মীদের এই ছাঁটাই প্রসঙ্গে বার্তা পাঠাবে এবং জানাবে যে কবে থেকে শুরু হবে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। কোন কোন বিভাগের উপর কোপ পড়বে সেই বিষয়েও জানানো হবে। এরপর যেসব কর্মীক ছাঁটাই করা হবে তাঁরা মেলও পাবেন সংস্থার তরফে।  

ভোডাফোনে কর্মী ছাঁটাই

আশঙ্কার প্রহর কাটছে না। বিশ্বজুড়ে বেড়েই চলেছে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা। এবার ভারতেও একে একে বড় সংখ্যার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করছে কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নতুন সংযোজন ভোডাফোন ইন্ডিয়া। ভোডাফোনের নতুন সিইও মার্গেরিটা ডেলা ভ্যালে জানিয়েছেন, কোম্পানির স্বার্থে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। তিন বছরের মধ্যে কর্মচারীদের সরিয়ে দেবে কোম্পানি। মূলত, চলতি বছরে টেলিকম সেক্টরে ফ্রি ক্যাশ ফ্লো ১.৫ বিলিয়ন ইউরো হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে কোম্পানির স্বার্থে কিছু সিদ্ধান্ত নিতে হবে। গত মাসেই ভোডাফোনের দায়িত্ব নেন ডেলা ভালে। এরপরই কোম্পানিকে ঢেলে শাজানোর দায়িত্ব নিয়েছেন তিনি। ভালে জানান, কোম্পানির পারফরম্যান্স যথেষ্ট ভাল হয়নি। সেই কারণে কোম্পানি গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার দেবে ও সংস্থার বৃদ্ধির দিকে নজর দিচ্ছে। টেলিকম বাজারে প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত। রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে, কোম্পানির সবচেয়ে বড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন। বর্তমানে সংস্থায় ১,০০,০০০ কর্মচারী রয়েছে।টেলিকম কোম্পানির মতে, চলতি আর্থিক বছরে ৩.৩ বিলিয়ন ইউরো ক্যাশ জেনারেট করবে, যা মার্চের শেষ পর্যন্ত ৪.৮ বিলিয়ন ইউরো থেকে নেমে এসেছে। এর আগে, ভোডাফোন এই বছরের শুরুতে ইতালিতে ১০০০ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করেছিল। কিছু রিপোর্ট বলছে, জার্মানিতেও ১,৩০০ কর্মী ছাঁটাই করবে কোম্পানি। 

আরও পড়ুন- ডেঙ্গি পরবর্তী পর্যায়ে দ্রুত সুস্থ হওয়ার জন্য মেনুতে কোন কোন খাবার অবশ্যই রাখবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget